1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
পিরোজপুরে ২০ লাখ টাকার চিংড়ির পোনা জব্দ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

পিরোজপুরে ২০ লাখ টাকার চিংড়ির পোনা জব্দ

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১৬৫ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি ‎পিরোজপুর :

পিরোজপুরের ইন্দুরকানীতে গলদা চিংড়ির পোনা জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ ও গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১৭ এপ্রিল) সকালে টগড়া চরখারী ফেরিঘাটে অভিযান চালিয়ে এই পোনা জব্দ করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আনোয়ারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব পোনা পার্শ্ববর্তী কচা নদীতে অবমুক্ত করা হয়।

এসময় রেনু পোনা ব্যবসায়ী মো. সেলিম মিয়াকে (৪৮) এক মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।

রেনু বহনকারী মোটরসাইকেল চালকদের মধ্যে প্রত্যেককে ৫০০ টাকা করে মোট ১০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

‎অভিযানে ইন্দুরকানি উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম এবং পিরোজপুর জেলা গোয়েন্দা পুলিশের সাব-ইনস্পেক্টর শমিরন মণ্ডলসহ মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‎উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম বলেন, এভাবে গলদা রেনু আহরণের সময় নদী থেকে প্রায় ২০০ প্রজাতির অন্যান্য মাছের রেনুও ধ্বংস হয়। যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ ও মৎস্য সম্পদের জন্য ক্ষতিকর।‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park