1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
নিরাপদ খাদ্যের ২৯ পদের লিখিত পরীক্ষা ৩১ মে - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

নিরাপদ খাদ্যের ২৯ পদের লিখিত পরীক্ষা ৩১ মে

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ২০৮ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক :

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ১৪ ও ১৬তম গ্রেডভুক্ত ৫টি ক্যাটাগরির ২৯ পদের লিখিত পরীক্ষা আগামী ৩১ মে অনুষ্ঠিত হবে। সংস্থা‌টির সচিব শ্রাবস্তী রায় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আগামী ৩১ মে (শনিবার) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত রাজধানীর ৪টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা নেওয়া হবে।

গত ২০ মার্চ ২০২৫ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির ভিত্তিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেসব পদের জন্য পরীক্ষা নেওয়া হবে, সেগুলোর মধ্যে রয়েছে—ব্যক্তিগত সহকারী, ডাটা এন্ট্রি অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, টেলিফোন অপারেটর বা অভ্যর্থনাকারী ও নমুনা সংগ্রহ সহকারী।

পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও কেন্দ্রের নাম প্রবেশপত্রে উল্লেখ থাকবে। পরীক্ষার্থীরা ১৭ মে ২০২৫ থেকে টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট www.bfsa.teletalk.com.bd-এ গিয়ে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park