1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
হাঁস নিয়ে তর্ক, চাচাকে গলা টিপে হত্যা ভাতিজার - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

হাঁস নিয়ে তর্ক, চাচাকে গলা টিপে হত্যা ভাতিজার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৫১ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি চট্টগ্রাম :

হারানো হাঁস নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনায় মারা গেছেন এক বৃদ্ধ।

মঙ্গলবার মীরসরাই উপজেলার মধ্যম মায়ানি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ফজলুল করিম (৭২)। তাকে খুনের ঘটনায় যাকে দায়ি করা হচ্ছে সেই যুবকের নাম জাকারিয়া জাহিদ (৩২)।

তারা সম্পর্কে চাচা-ভাতিজা বলে পুলিশ জানায়।

স্বজনদের বরাত দিয়ে মীরসরাই থানার ওসি আতিকুর রহমান বলেন, ফজলুল করিম ঘরে হাঁস পালন করতেন। কয়েকদিন ধরে তার একটি হাঁস পাওয়া যাচ্ছিল না।

এ নিয়ে সকালে তার প্রতিবেশী ভাতিজা জাকারিয়ার সঙ্গে তার কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। এসময় চাচার গলা টিপে ধরে জাকারিয়া। ফজলুল নিস্তেজ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জাকারিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park