1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
বান্দরবানে জুম চাষীদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

বান্দরবানে জুম চাষীদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৫৬ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি বান্দরবান:

জেলার থানচি উপজেলায় আজ ২০২৪-২০২৫ অর্থবছরে খরিপ-১ ও খরিপ-২ মৌসুমে তিল, আউশ, আনারস ও আমন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ৪টি ইউনিয়নের ৩৩০ জন জুম চাষীর মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

আজ রোববার বেলা ১১ টায় উপজেলা পরিষদের প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে জুম চাষীদের হাতে এসব উপকরণ তুলে দেয়া হয়।

এ সময় থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল- ফয়সাল, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিত দাশ গুপ্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, ২৫০ জন জুম চাষী কৃষককে আউশ ধানের উপকরণ হিসেবে জনপ্রতি উফশী ধানের বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি প্রদান করা হয়েছে। এছাড়াও ৮০ জন জুম চাষী কৃষককে জনপ্রতি পাহাড়ী কালো ও সাদা রংঙের তিল এককেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ৫ কেজি প্রদান করা হয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park