1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
এক কাতলেই অর্ধলাখ টাকা আয় জামালের - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

এক কাতলেই অর্ধলাখ টাকা আয় জামালের

  • প্রকাশের সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ১১০ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি রাজবাড়ী: 

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ২৮ কেজি ওজনের বিশাল একটি কাতল মাছ।

শনিবার (৩ মে) সকালে উপজেলার দৌলতদিয়ায় জেলে জামাল প্রামাণিকের জালে মাছটি আটকা পড়ে। পরে মাছটি দৌলতদিয়া মৎস্য আড়তে উন্মুক্ত নিলামে ৫০ হাজার ৪০০ টাকায় বিক্রি হয়।

জানা গেছে, জেলে জামাল প্রামাণিক ভোরে তার সঙ্গীদের নিয়ে পদ্মায় মাছ ধরতে যান। সেখানে বিশাল একটি কাতল মাছ ধরা পড়ে। এরপর তারা মাছটি বিক্রি করার জন্য দৌলতদিয়া ৫নং ফেরিঘাটের মৎস্য আড়তে নিয়ে আছে।

চাঁদনী এন্ড আরিফা মৎস্য আড়তের মালিক মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, সকালে জামাল প্রামাণিক ২৮ কেজি ওজনের একটি তাজা কাতল মাছ বিক্রির জন্য মোমিন মন্ডলের আড়তে নিয়ে আসে। এ সময় উন্মুক্ত নিলামে ১ হাজার ৮০০ টাকা কেজি দরে ৫০ হাজার ৪০০ টাকা দিয়ে মাছটি কিনে নিই। এখন মাছটি বিক্রির জন্য মোবাইলে বড় বড় ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করবো। কেজি প্রতি ১০০ টাকা লাভ রেখে ছেড়ে দেবো।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, পদ্মায় এখন পানি কম। এ কারণে জেলেদের জালে প্রতিনিয়ত বড় আকৃতির মাছ ধরা পড়ছে। মাছগুলো বিক্রি করে তারা লাভবান হচ্ছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park