1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
লোকালয়ে আসা ১২ ফুট লম্বা অজগর উদ্ধার - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

লোকালয়ে আসা ১২ ফুট লম্বা অজগর উদ্ধার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৭৭ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি চট্টগ্রাম:

বোয়ালখালীতে সড়ক পার হতে গিয়ে পথচারীদের সামনে পড়ে ১২ ফুট লম্বা অজগর। মানুষের টানাটানিতে দিশেহারা অজগরটি উদ্ধার করেন ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্ন্যাক রেসকিউ টিম বাংলাদেশের এক সদস্য।

বুধবার (২৩ এপ্রিল) রাত ১২টার দিকে বোয়ালখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আলী আহমদ কমিশনার সড়কে বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন এলাকা থেকে সাপটি উদ্ধার করা হয়।

উদ্ধারকারী আমীর হোসাইন শাওন বলেন, অজগরটি খালের পানিতে ভেসে ফায়ার সার্ভিস এলাকায় এসেছে বলে ধারণা করছি।

সেটি খাল পাড়ে বিল হয়ে সড়ক পার হওয়ার সময় লোকজনের চোখে পড়ে। অনেকে অজগরটিকে মারধরও করেছে। খবর পেয়ে দ্রুত জনতার কবল থেকে উদ্ধার করি। বন বিভাগকে জানিয়েছি। অজগরটির ওজন প্রায় সাড়ে ১৭ কেজি। লম্বায় ১২ফুট।

এর আগে রাত ৮টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মন্টু সওদাগর বাড়ির উঠোনে সাড়ে ৪ ফুট দৈর্ঘ্যের একটি শঙ্খিনী সাপ দেখতে পান লোকজন। পরে বন বিভাগের কর্মকর্তারা এসে সাপটি উদ্ধার করে নিয়ে যান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park