1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
বাংলাদেশি দুই জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

বাংলাদেশি দুই জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ২৩৩ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি কক্সবাজার:

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নাফ নদীতে মাছ ধরতে যাওয়া বাংলাদেশি দুই জেলেকে আটক করে নিয়ে গেছে আরাকান আর্মি। তারা কক্সবাজারের টেকনাফের বাসিন্দা।

বুধবার (২৩ এপ্রিল) বেলা ১১টার দিতে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, টেকনাফের হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ড বালুখালি গ্রামের আব্দুল হাকিমের ছেলে বাদশা আলম (৪৫) ও একই এলাকার রশিদ আহমেদ ছেলে আবুল কালাম (৪০)।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমেদ আনোয়ারী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, স্থানীয়দের মাধ্যমে জেনেছি, নাফনদীর হোয়াইক্যং সীমান্তে একই এলাকার দুজন জেলে মাছ ধরতে গেলে মিয়ানমারের বিচ্ছিন্নবাদী সংগঠন আরাকান আর্মির সদস্যরা বুধবার ২৩ এপ্রিল বেলা ১১টার দিকে তাদেরকে আটক করে নিয়ে যায়। তবে নাফ নদীর কোন সীমান্ত থেকে তাদের আটক করেছে সেটা নির্দিষ্টভাবে জানা যায়নি।

হোয়াইক্যং বালুখালি গ্রামের বাসিন্দা জেলে আলী হোসেন বলেন, আরাকান আর্মি তাদের সীমান্তের নাফ নদীতে সবসময় অবস্থান করে। তারা সুযোগ পেলে আমাদের জেলেদের ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আজও আমাদের গ্রামের দুজন জেলেকে মাছ ধরার সময় আটক করে নিয়ে যায়।

নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, হোয়াইক্যং এলাকার দুই জেলেকে নাফ নদীতে মাছ ধরার সময় আরাকান আর্মি আটক করেছে বলে শুনেছি। তবে এ ঘটনায় ভিকটিমদের পরিবারের পক্ষ থেকে এখনো আমাদের অবগত করেনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park