1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
৩০০ কৃষক পেলো আউশ প্রণোদনা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

৩০০ কৃষক পেলো আউশ প্রণোদনা

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৪১ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি চট্টগ্রাম:

জেলার বোয়ালখালীতে ৩০০ কৃষককে দেওয়া হয়েছে আউশ ধানের প্রণোদনা।

কৃষি কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আউশ ধানের আবাদ ও উৎপাদন বাড়াতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করে।

আজ বুধবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে এ প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রহমত উল্লাহ। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. আতিক উল্লাহ।

প্রণোদনা হিসেবে জনপ্রতি কৃষককে ৫ কেজি উফশী ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা উদ্ভিদ ও বীজ সংরক্ষণ কর্মকর্তা তপন কান্তি দে, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সৌমিত্র দে, শিবু কান্তি নাথ, লক্ষণ কুমার কারণ, ফরিদুল আলম, জয়নাল আবেদীন, সুপ্রিয়া চৌধুরী ও মঞ্জুর মোর্শেদ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park