1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
গরমে বেড়েছে তরমুজের চাহিদা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

গরমে বেড়েছে তরমুজের চাহিদা

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৫৪ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি সিরাজগঞ্জ :

দেশের সব এলাকাতেই বৃদ্ধি পেয়েছে তাপমাত্রা। আর গরমের তীব্রতা বাড়ার সাথে সাথে তরমুজের চাহিদাও বেড়েছে দ্বিগুণ। পবিত্র মাহে রমজানে ইফতারে তরমুজের চাহিদা যতটা ছিল, রমজানের পরে এপ্রিল মাসে গরম বেড়ে যাওয়ায় এই চাহিদা এখন তুংগে। সিরাজগঞ্জ জেলা জুড়েও বেড়েছে তরমুজের চাহিদা।

বুধবার (২৩ এপ্রিল) সিরাজগঞ্জ জেলা শহরের বাজার স্টেশন, শিয়ালকোল বাজার, কামারখন্দ উপজেলার বাজার ভদ্রঘাট এলাকা ঘুরে দেখা যায়, সকাল থেকে দুপুর গড়াতেই বাজারে তরমুজ কিনতে ভিড় করেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। বাজারজুড়ে এখন তরমুজের বেচাকেনা চলছে জমজমাটভাবে। প্রতিটি বাজারের বেশ কিছু স্থানে বসেছে তরমুজ বিক্রির দোকান।

তরমুজ ভালো কিংবা মন্দ, এটা বাইরে থেকে দেখে বোঝার উপায় না থাকায় দামাদামি করে ক্রেতাকে তরমুজ কেটে ভেতরের অবস্থা দেখিয়ে বিক্রি করছেন বিক্রেতা। মান ভেদে তরমুজ কেজিতে ৩০ থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বাজার ভদ্রঘাট এলাকার তরমুজ বিক্রেতা মো. টুটুল বলেন, তীব্র গরমের কারণে প্রতিদিনই বাড়ছে তরমুজ বিক্রি। আগে যেখানে দিনে ২০-২৫টি তরমুজ বিক্রি হতো, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৩০-৩৫টিতে।

শিয়ালকোল বাজারের তরমুজ বিক্রেতা জহুরুল হক বলেন, মানুষ আর কিছু কিনুক বা না কিনুক, ছোট কিংবা বড় একটা তরমুজ কিনে নিয়েই যাচ্ছে। বেচা-বিক্রিও ভালো হচ্ছে।

বাজার স্টেশনের এক বিক্রেতা বলেন, এবার গরম শুরু হতেই চাহিদা দ্বিগুণ হয়ে গেছে। দাম কিছুটা বেশি হলেও মানুষ কিনছে নিয়মিত।

এদিকে এক ক্রেতা জানান, গরমে ঠান্ডা খাবারের বিকল্প নেই, আর তরমুজ হচ্ছে সবচেয়ে সহজলভ্য ও উপকারী ফল। শ্বশুরবাড়িতে মিষ্টির বদলে এবার তরমুজ নিয়ে যাচ্ছি।

তরমুজের এ বাজার পরিস্থিতি আরও কিছুদিন অব্যাহত থাকবে বলে ধারণা স্থানীয় ব্যবসায়ীদের।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park