1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
বরিশালে ১৬ মণ জাটকা জব্দ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

বরিশালে ১৬ মণ জাটকা জব্দ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১০৫ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

বরিশাল জেলার হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলার বিভিন্ন নদীতে যৌথ অভিযানে ১৬ মণ (৬৪০ কেজি) জাটকা, একটি ট্রলার ও ৯৭ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড ও নৌপুলিশ এ অভিযান পরিচালনা করে।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, জব্দ জাটকাগুলো পাঁচটি এতিমখানায় বিতরণ করাসহ কারেন্ট জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

তিনি আরও বলেন, যৌথ অভিযানে অন্যদের মধ্যে কোস্টগার্ড হিজলা উপজেলার কন্টিনজেন্ট কমান্ডার মো. হুসনুর জামান সালামী ও নৌপুলিশ হিজলার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ওয়াহিদুজ্জামান উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park