1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
ফিলিস্তিনের মানবিক দুর্ভোগ শুধু একটি অঞ্চলের নয়, মানবতার বিষয় - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

ফিলিস্তিনের মানবিক দুর্ভোগ শুধু একটি অঞ্চলের নয়, মানবতার বিষয়

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৬৮ বার পঠিত

কৃষি সংবাদ ডেস্ক:

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মানবাধিকারের প্রতি অবজ্ঞা এবং বিচারহীনতা যে কোনো উন্নয়নের পথে বড় হুমকি। ফিলিস্তিনে চলমান মানবিক দুর্ভোগ শুধু একটি অঞ্চলের বিষয় নয়, এটি মানবতার বিষয়।

মঙ্গলবার (২২এপ্রিল) কাতারের রাজধানী দোহায় কাতার ফাউন্ডেশন আয়োজিত আর্থনা সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সংকটময় বিশ্বে যুদ্ধ ও সংঘাত মানুষের অধিকার খর্ব করে এবং অর্থনীতি ধ্বংস করে। টেকসই উন্নয়নের জন্য শান্তি ও স্থিতিশীলতা অপরিহার্য। ফিলিস্তিন থেকে শুরু করে বাংলাদেশে রোহিঙ্গাদের মানবিক সংকট বিশ্ব যেন উপেক্ষা না করে।

প্রধান উপদেষ্টা বলেন, নারী ও তরুণদের ক্ষমতায়নের জন্য অর্থনৈতিক প্রবেশাধিকার, টেকসই উন্নয়ন ও সুশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্যিকার অর্থে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে হলে প্রান্তিক জনগোষ্ঠীর রাজনৈতিক ও অর্থনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তাদের কণ্ঠস্বর শ্রবণযোগ্য করতে হবে এবং তাদের পছন্দ ও সিদ্ধান্তের স্বাধীনতা দিতে হবে।

তিনি বলেন, আর্থনা সামিটের মতো উদ্যোগ উদ্ভাবন, ঐতিহ্য এবং অংশীদারত্বের মাধ্যমে জলবায়ু সংকট, সামাজিক বৈষম্য এবং কাজের ভবিষ্যতের মতো জটিল সমস্যার সমাধান করতে পারে। সামাজিক ব্যবসার ভিত্তিতে (শূন্য বর্জ্য, শূন্য কার্বন এবং শূন্য ব্যক্তিগত মুনাফার ওপর ভিত্তি করে) একটি নতুন জীবনধারা তৈরি করতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park