1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
হাজার কোটি টাকা আত্মসাতে সালমান এফ রহমানসহ ৩০ জনের বিরুদ্ধে দুদকের মামলা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

হাজার কোটি টাকা আত্মসাতে সালমান এফ রহমানসহ ৩০ জনের বিরুদ্ধে দুদকের মামলা

  • প্রকাশের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৮৪ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার, জাল-জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ৮৭ কোটি টাকার জমি অতি মূল্যায়ন করে এক হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি, শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৬ এপ্রিল) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন দুদকের মহাপরিচালক মো. আখতার হোসেন।

তিনি জানান, এনফোর্সমেন্ট ইউনিটের আওতায় এই অভিযান পরিচালিত হচ্ছে।

দুদক জানায়, সিআইবি প্রতিবেদন সংগ্রহ না করে এবং মর্টগেজ সম্পত্তি সরেজমিনে পরিদর্শন বা মূল্য যাচাই না করেই অস্বাভাবিক অতি মূল্যায়নের মাধ্যমে সদ্য নিবন্ধিত একটি কোম্পানির (শ্রীপুর টাউনশিপ লিমিটেড) নামে বন্ডের মাধ্যমে এক হাজার কোটি টাকা উত্তোলন করা হয়।

এই অর্থের মধ্যে প্রথমে চলতি হিসাবে জমা হয়, এরপর ২০০ কোটি টাকার এফডিআর করা হয় এবং বাকি ৮০০ কোটি টাকা স্থানান্তর করা হয় বেক্সিমকো ইঞ্জিনিয়ারিং লিমিটেডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাবে। সেখান থেকে সন্দেহজনক লেনদেনের মাধ্যমে নগদ উত্তোলন করে অর্থ আত্মসাৎ ও মানি লন্ডারিং করা হয়।

এই ঘটনায় দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/৪৭৭(ক)/১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪ ধারায় মামলা রুজু করা হয়েছে।

মামলার আসামিরা হলেন: ১. মো. মশিউজ্জামান; ২. তিলাত শাহরিন; ৩. সালমান এফ রহমান; ৪. আহমেদ শায়ান ফজলুর রহমান; ৫. মো. শাহ আলম সারোয়ার; ৬. সুধাংশু শেখর বিশ্বাস; ৭. রাবেয়া জামালী; ৮. এ.আর.এম নাজমুস সাকিব; ৯. কামরুন নাহার আহমেদ; ১০. গোলাম মোস্তফা; ১১. মো. জাফর ইকবাল; ১২. শিবলী রুবাইয়াত উল ইসলাম; ১৩. রুমানা ইসলাম, ; ১৪. মিজানুর রহমান; ১৫. শেখ শামসুদ্দিন আহমেদ; ১৬. মো. আবদুল হালিম; ১৭. সৈয়দ মনসুর মোস্তফা; ১৮. শাহ মো. মঈনউদ্দিন; ১৯. মো. রফিকুল ইসলাম; ২০. গীতাঙ্ক দেবদীপ দত্ত; ২১. মো. নূরুল হাসনাত; ২২. মনিতুর রহমান; ২৩. মোহাম্মদ শাহিন উদ্দিন; ২৪. নাজিমুল হক; ২৫. হোসাইন শাহ আলী; ২৬. সরদার মো. মমিনুল ইসলাম, ; ২৭. নিমাই কুমার সাহা; ২৮. মো. মিজানুর রহমান; ২৯. আয়েশা সিদ্দিকা; ৩০. সিলভিয়া চৌধুরী। তারা সবাই বিএসইসি, আইএফআইসি ব্যাংক, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স সংশ্লিষ্ট।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park