1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কাল, প্রতি আসনে লড়বেন ২৫ জন - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কাল, প্রতি আসনে লড়বেন ২৫ জন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ৮৩ বার পঠিত

কৃষি সংবাদ ডেস্ক:

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়সহ কৃষি গুচ্ছভুক্ত নয়টি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী কাল (১২ এপ্রিল) অনুষ্ঠিত হবে।

গতকাল গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ আব্বাস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কৃষিবিজ্ঞান বিষয়ের ডিগ্রি প্রদানকারী নয়টি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রসমূহে ভর্তি পরীক্ষা আগামী ১২ এপ্রিল বিকেল ৩টা হতে ৪টা পর্যন্ত সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে।

এবারের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মোট আসন সংখ্যা রয়েছে ৩ হাজার ৮৬৩টি। এর মধ্যে গাকৃবি’র ৭টি অনুষদে আসন রয়েছে ৪৩৫টি। এ বছরের ভর্তি পরীক্ষায় ৩ হাজার ৮৬৩ আসনের বিপরীতে আবেদন করেছেন ৯৪ হাজার ৩৬ শিক্ষার্থী। এ হিসাবে প্রতি আসনে গড়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২৫ জন।

সহকারী রেজিস্ট্রার আব্বাস বলেন, এবারের প্রথম বর্ষের ভর্তিতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)র সাতটি অনুষদে আসন রয়েছে ৪৩৫টি। আর ভর্তি পরীক্ষায় গাকৃবির বিভিন্ন কেন্দ্রে অংশগ্রহণ করবেন ৮ হাজার পরীক্ষার্থী।

এ বছর কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার সার্বিক তত্ত্বাবধান করছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), ময়মনসিংহ।

গাকৃবি উপাচার্য জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, এ ভর্তি পরীক্ষার মাধ্যমে আমরা দেশের কৃষি শিক্ষা, গবেষণা এবং উন্নয়ন ক্ষেত্রে আরও দক্ষ ও প্রতিভাবান ছাত্র-ছাত্রীদের জন্য সুযোগ সৃষ্টি করতে পারব।

পরীক্ষার্থীদের অগ্রিম শুভকামনা জানিয়ে তিনি বলেন, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সব নিয়মাবলী মেনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park