1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
কৃষিজমিতে ইটভাটা, গুঁড়িয়ে দিল প্রশাসন - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

কৃষিজমিতে ইটভাটা, গুঁড়িয়ে দিল প্রশাসন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৭২ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি মানিকগঞ্জ :

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া অবৈধভাবে এন.এ.এম ইটভাটা পরিচালনা করায় ভাটার চুল্লি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার চান্দর ইউনিয়নের চকবাড়ি-ওয়াইজনগর এলাকায় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এ সময় মানিকগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সিনিয়র ক্যামিস্ট এ কে এম সামিউল আলম কুরসি, পরিদর্শক মো. ওয়ালী আখের, মনোয়ারুল ইসলাম, র‌্যাব-৪ মানিকগঞ্জ সিপিসি-৩ এর ডিএডি জয়দেব সাহা, সিংগাইর থানার উপপরিদর্শক মোহাম্মদ মামুনুর রশিদসহ ফায়ার সার্ভিস এবং পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল আলম বলেন, পরিবেশ আইন অমান্য করে কৃষি জমিতে দীর্ঘদিন ধরে ভাটা মালিক ইট প্রস্তুত করছিলেন। দেড় বছর যাবত পরিবেশের ছাড়পত্র হালনাগাদ না থাকায় ভাটার চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পরিবেশ দূষণ রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park