1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
১১ বাংলাদেশি জেলেকে নিয়ে গেল আরাকান আর্মি - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

১১ বাংলাদেশি জেলেকে নিয়ে গেল আরাকান আর্মি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৫৬ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি কক্সবাজার :

কক্সবাজারের সেন্ট মার্টিনের কাছাকাছি সাগর থেকে দুইটি মাছ ধরার ট্রলারসহ ১১ বাংলাদেশি জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সদস্যরা।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে টেকনাফ-সেন্ট মার্টিনের কাছাকাছি বাংলাদেশ জলসীমা থেকে অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে নিয়ে গেছে বলে অভিযোগ করেন টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিতির সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম জানান, মাছ ধরার দুইটি ট্রলারসহ ১১ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। তাদের এখনো কোনো খোঁজখবর পাওয়া যায়নি। নাফ নদীসহ সাগরে মাছ শিকার নিয়ে জেলেরা আতঙ্কিত।

টেকনাফ শাহপরীর দ্বীপ ইউপি সদস্য আবদুল মান্নান বলেন, মাছ ধরার ট্রলারসহ ১১ জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর শুনেছি। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করা হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ১১ জন জেলেকে সাগর থেকে ধরে নিয়ে যাওয়ার খবর শুনেছি। তবে কে বা কারা জড়িত সেটি এখনো জানা যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park