1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
কৃষক পরিবারের সাতজনকে অজ্ঞান করে সর্বস্ব লুট - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

কৃষক পরিবারের সাতজনকে অজ্ঞান করে সর্বস্ব লুট

  • প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৬১ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি ভোলা:

ভোলার চরফ্যাসনে খাবারে চেতনানাশক মিশিয়ে দুর্বৃত্তরা এক কৃষক পরিবারের বিপুল অঙ্কের টাকাসহ স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে। রোববার রাতে উপজেলার চরমানিকা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইদ্রিস সরদারের বাড়িতে এই ঘটনা ঘটে। তাঁর পরিবারের নারী-শিশুসহ ৭ সদস্যকে চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন কৃষক ইদ্রিস সরদারের ভাষ্য, রোববার রাত ৯টার দিকে তিনিসহ পরিবারের ৭ সদস্য খেয়েদেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে প্রতিবেশীরা তাদের চেতনা ফেরায়। এ সময় দেখতে পান, বসতঘরের দরজা ভাঙা। দুর্বৃত্তরা ঘরে রাখা ধান বিক্রির সাত লাখ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ১০ লাখ টাকার জিনিসপত্র লুটে নিয়েছে।

প্রতিবেশী বেল্লাল হোসেন বলেন, সোমবার সকালে ইদ্রিসের ঘরের দরজা খোলা দেখতে পান তিনিসহ অন্যরা। ওই পরিবারের সদস্যদের সাড়াশব্দ না পেয়ে কয়েকজন ঘরে ঢুকে সবাই অচেতন হয়ে পড়ে থাকতে দেখেন। পরে প্রাথমিক সেবা দিয়ে তাদের জ্ঞান ফেরান। দ্রুত সবাইকে চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

বেল্লালের ধারণা, ইদ্রিস সরদারের ঘরের লোকজনের অজান্তে দুর্বৃত্তরা খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে দিয়েছিল। সেই খাবার খেয়েই নারী-শিশুসহ ৭ জন অজ্ঞান হয়ে পড়েন। এ ঘটনায় যারা জড়িত, তাদের খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি তারা।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভূঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে পাঠায়। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park