1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
চীন শিগগিরই বাংলাদেশ থেকে আম আমদানি করবে : প্রধান উপদেষ্টা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

চীন শিগগিরই বাংলাদেশ থেকে আম আমদানি করবে : প্রধান উপদেষ্টা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ২৪৯ বার পঠিত

কৃষি সংবাদ ডেস্ক:

চীনে ফল ও কৃষিপণ্য বৃহত্তর পরিসরে রপ্তানির লক্ষ্যে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) কাছ থেকে সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তিনি জানিয়েছেন, চীন শিগগিরই বাংলাদেশ থেকে আম আমদানি করবে এবং এফএও-এর সহায়তায় বাংলাদেশ সহজেই আরও রপ্তানিযোগ্য শাকসবজি ও ফল উৎপাদন করতে পারবে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) প্রধান উপদেষ্টা, উপকূলীয় চীনা শহর বোয়াও ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনের ফাঁকে এফএও-এর মহাপরিচালক কু ডংইউ-এর সঙ্গে সাক্ষাৎ করে সহায়তার জন্য অনুরোধ করেন।

ড. ইউনূস বলেন, চীন কৃষি ও জলজ পণ্যের শীর্ষ আমদানিকারক হিসেবে আবির্ভূত হচ্ছে, তবে চীনের বাজার সম্পর্কে ধারণার অভাবের কারণে বাংলাদেশ সে বাজারে প্রবেশ করতে পারছে না।

তিনি এফএও মহাপরিচালককে (যিনি চীনের একজন প্রাক্তন ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন) চীনা আমদানিকারক এবং বাংলাদেশের খামার ও ফল উৎপাদনকারীদের মধ্যে ম্যাচমেকার হিসেবে কাজ করার জন্য অনুরোধ করেন।

ড. ইউনূস আরও বলেন, ফল প্রক্রিয়াকরণ, সবজি সংরক্ষণ এবং প্যাকেজিংয়ে আমাদের সহায়তা প্রয়োজন। আপনি আমাদের কৃষক ও রপ্তানিকারকদের সাথে চীনকে সংযুক্ত করতে পারেন।

এফএও মহাপরিচালক কু ডংইউ বলেন, আমরা ম্যাচমেকার হিসেবে কাজ করব। বাংলাদেশ এবং চীনা খামার কোম্পানির মধ্যে একটি নতুন নেটওয়ার্ক স্থাপন করব।

তিনি বলেন, বাংলাদেশ এফএও-এর সহায়তার বৃহত্তম গ্রহীতা, এবং আমি আশা করি অধ্যাপক ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ ভালো করবে।

মহাপরিচালক আরও বলেন, তুমি আমার বড় ভাই। আমি আন্তরিকভাবে আশা করি তোমার দেশ ভালো করবে। আমরা অবশ্যই তোমাকে সাহায্য করব।

বৈঠকের সময় জ্বালানি ও পরিবহন উপদেষ্টা ফৌজুল কবির খানও উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park