1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
কয়রায় ৫০ কেজি হরিণের মাংস উদ্ধার - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

কয়রায় ৫০ কেজি হরিণের মাংস উদ্ধার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১০৬ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি খুলনা:

খুলনার কয়রায় কোস্টগার্ড ও বন বিভাগের কোবাদক ফরেস্ট স্টেশনের বনরক্ষীদের অভিযানে সুন্দরবনে অবৈধভাবে শিকার করা হরিণের ৫০ কেজি মাংস উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ১১টার দিকে মায়ের খাল এলাকা থেকে এই হরিণের মাংসসহ নৌকা ও হরিণ ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়।

তবে এ সময় কাউকে গ্রেপ্তার করা যায়নি। মাংস ফেলে পালিয়ে যায় শিকারিরা।

বন বিভাগের কোবাদক ফরেস্ট স্টেশন কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, আমরা সকাল ১০টায় নিয়মিত টহল শুরু করি। সকাল ১১টার দিকে নদীর পাশ দিয়ে একটি ডিঙি নৌকা দেখতে পাই। নৌকাটি দেখে সন্দেহ হলে আমরা থামার সংকেত দিতেই নৌকায় থাকা লোকজন নদীতে ঝাঁপিয়ে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত নৌকাটি তল্লাশি করে ভেতরের ৫০ কেজি হরিণের মাংস পেয়েছি।

এ ব্যাপারে বন্যপ্রাণি নিধন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধার করা হরিণের মাংস কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অনুমতিক্রমে আদালত চত্বরে মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park