1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
ওএমএসে ১ মেট্রিক টন চালের বরাদ্দ বাড়িয়েছে সরকার - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

ওএমএসে ১ মেট্রিক টন চালের বরাদ্দ বাড়িয়েছে সরকার

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৭৫ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

দেশের ৪০১ টি উপজেলায় ওএমএসে ৪ মেট্রিক টন করে চাল বিক্রি করবে সরকার।

সোমবার খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, স্বল্প আয়ের মানুষের মূল্য সহায়তা দিতে খাদ্য মন্ত্রণালয় সারাদেশে খোলা বাজারে খাদ্যশস্য বিক্রি (ওএমএস) কার্যক্রম চলমান রেখেছে। সিটি কর্পোরেশন, জেলা সদর, পৌরসভা ও শ্রমঘন এলাকার ০১ হাজার ৫৭ টি কেন্দ্রে ওএমএস কার্যক্রমে চাল ও আটা বিক্রি হচ্ছে।

চালের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে জেলা সদর ব্যতীত অন্যান্য ৪০১ টি উপজেলায় প্রতি কার্যদিবসে ০৩ মেট্রিক টন চালের স্থলে  ০৪ মেট্রিক টন চাল প্রতি কেজি ৩০ টাকা দরে বিক্রি করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ০৩ জেলার ২৩ টি উপজেলায় প্রতি কার্যদিবসে ০১ মেট্রিক টন করে চাল বিক্রি করা হচ্ছে। সারাদেশে ১ হাজার ৯০৩ টি কেন্দ্রে ট্রাক এবং দোকানের মাধ্যমে ওএমএস কার্যক্রমে প্রতি কার্যদিবসে প্রতি কেজি চাল ৩০ টাকা দরে এবং প্রতি কেজি আটা ২৪ টাকা দরে ও দুই কেজির আটার প্যাকেট ৫৫ টাকা দরে ভর্তুকি মূল্যে বিক্রি করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park