1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
হারিয়ে যেতে বসেছে পাহাড়ি ঝিরির নাপিত মাছ ! - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

হারিয়ে যেতে বসেছে পাহাড়ি ঝিরির নাপিত মাছ !

  • প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১৩৫ বার পঠিত

কৃষি সংবাদ ডেস্ক:

ছবির অতিশয় সুন্দর মাছটিকে অধিকাংশ মানুষ চিনবেন না, কারণ এসব আমাদের নদীনালা খাল বিল পুকুর ডোবায় পাওয়া যায় না৷

এদের পেতে হলে আপনাকে ডুব দিতে হবে পাহাড়ি ঝিরিগুলোতে, যেখানে স্বচ্ছপানিতে এরা দল বেঁধে ঘুরে বেড়ায়৷ বাংলায় এদের নাম ‘নাপিত বা নিপাতি’।

এরচেয়ে সুন্দর মাছ আসলে দেশে কম ই আছে, কিন্তু এতো সুন্দর প্রজাতিকে সংরক্ষণের কোনো উদ্যোগ বা কৃত্রিম প্রজননের ব্যবস্থা নেওয়া হয়নি। আগে সিলেটের ঝিরিগুলোতে সবসময় দেখা যেত, ছোট্ট মাছধরার নেট দিয়ে এদের পোনা উঠত। ইদানীং এদের খুব দুর্গম ঝিরিতেও আর দেখা যায় না।

পাহাড়িরাও বিষ দিয়ে মাছ ধরার জন্য এদের বংশ নির্মূল হবার পথে। এসব মাছ সেভাবে খাওয়াও হয়না। দেশের মুদ্রা খরচ করে একুয়ারিয়াম এর জন্য বিদেশি মাছ আমদানি হচ্ছে, অথচ এই বিরল সুন্দর দেশিমাছগুলো চাষ করে সেসব শৌখিন মাছ হিসেবে প্রচলন হলে তা থেকে দেশের মাছগুলোও রক্ষা পাবে।

সরকারি পৃষ্ঠপোষকতা পেলে বৈদেশিক মুদ্রাও অর্জন সম্ভব। যা অস্ট্রেলিয়া-ভারত-থাইল্যান্ড সহ অনেক দেশই করছে। অভাব শুধু সচেতনতার, সদিচ্ছা।

সূত্র: ইন্টারনেট

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park