1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
নিষেধাজ্ঞা উপেক্ষা, মনপুরায় অবাধে চলছে মাছ শিকার - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

নিষেধাজ্ঞা উপেক্ষা, মনপুরায় অবাধে চলছে মাছ শিকার

  • প্রকাশের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৯৯ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি ভোলা:

ইলিশের অভয়াশ্রমের কারণে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকায় দুই মাস ইলিশসহ সব ধরনের মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। অথচ ভোলার মনপুরা উপজেলার মেঘনা নদীতে প্রকাশ্যে চলছে ইলিশসহ সব ধরনের মাছ শিকারের মচ্ছব।

মনপুরা উপজেলার হাজিরহাট ও মনপুরা ইউনিয়নের মেঘনা নদীতে নৌকা ও ট্রলারে করে মাছ শিকার করতে দেখা গেছে জেলেদের। অভিযোগ রয়েছে, নিষেধাজ্ঞা উপেক্ষা করে জেলেরা মাছ শিকার করলেও নীরব রয়েছে মৎস্য বিভাগ।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জেলে জানান, সোমবার (৩ মার্চ) দুপুরে শত শত জেলে জাল, নৌকা ও ট্রলার নিয়ে নদীতে নামেন। কোনো বাধা ছাড়াই তারা মাছ শিকার করতে পেরেছেন। মৎস্য বিভাগের কোনো অভিযান চোখে পড়েনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১ মার্চ থেকে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে দুই মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরু হয়েছে। তবে সরকারের এ নিষেধাজ্ঞা কার্যকর দেখা যাচ্ছে না মনপুরায়।

এ বিষয়ে মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল হোসেন জানান, ২৮ ফেব্রুয়ারি ভোলায় তিনি অফিশিয়াল কাজে গিয়েছিলেন। সোমবার সকালে মনপুরায় পৌঁছেছেন। বিকেলেই অভিযান শুরু হবে।

জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, মনপুরার নদীতে জেলেদের নামার খবর পেয়েছি। উপজেলা মৎস্য কর্মকর্তাকে এ বিষয়ে পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park