1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
খাদ্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে: প্রেস সচিব - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

খাদ্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে: প্রেস সচিব

  • প্রকাশের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ২৬৮ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রোজায় নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম গত রোজার তুলনায় সহনীয় পর্যায়ে রয়েছে। সরকার সারা রোজার মাস দাম সহনীয় রাখার সবোর্চ্চ চেষ্টা করবে।

শনিবার (১ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

তিনি বলেন, রোজার সময় ভোজ্য তেল, ছোলা ও খেজুরসহ কিছু কিছু পণ্যের চাহিদা বেড়ে যায়। এসব পণ্যসহ নিত্যপ্রয়োজনীয় সব ধরনের পণ্যের মূল্য কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় সে ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, কেন্দ্রীয় ব্যাংক ও প্ল্যানিং কমিশন কাজ করছে। তাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে এসেছে। বিশেষ করে ভোজ্য তেলের ক্ষেত্রে কীভাবে সরবরাহ বাড়ানো যায় সে প্রচেষ্টা চলছে। আমরা প্রতিদিন মনিটরিং করছি, সামনে সরবরাহ পরিস্থিতি আরও ভালো হবে বলে আশা করছি।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার গত ৮ আগস্ট দায়িত্ব নেয়। এরপর বেশ কিছু মাস জুড়ে ছয় ছয়টি বন্যা হয়। সরকারকে তখন সেদিকে বেশি নজর দিতে হয়।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছিলেন অক্টোবর মাসেই। তার নির্দেশনা অনুসারে খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কীভাবে সহনীয় পর্যায়ে রাখা যায় সে ব্যাপারে উপদেষ্টা মন্ডলী ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিয়ে যারা কাজ করেন তারা নানা পদক্ষেপ নেন। এ কারণে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রয়েছে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park