1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
জেলেদের শুধু মাছ ধরা নয়, সামাজিক কৃষিতেও মনোযোগী হওয়ার আহ্বান মৎস্য উপদেষ্টার - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

জেলেদের শুধু মাছ ধরা নয়, সামাজিক কৃষিতেও মনোযোগী হওয়ার আহ্বান মৎস্য উপদেষ্টার

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯৫ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি ভোলা:

মৎস্যজীবীদের উদ্দেশ্যে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার জেলেদেরে উদ্দেশ্যে বলেছেন, শুধু মাছ ধরা নয়, আপনাদের কৃষি কাজ, হাঁস-মুরগী, গরু-ছাগল পালনের প্রতি মনোযোগী হতে হবে। এর মাধ্যমে আপনারা অর্থনৈতিকভাবে আরো স্বাবলম্বী হতে পারেন।

সোমবার সকালে মনপুরা উপজেলার দক্ষিণ চর গোয়ালিয়া আদর্শ মৎস্যজীবী গ্রাম পরিদর্শন ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের মূল কাজ হচ্ছে মাছ রক্ষা করা। মাছ রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। প্রবাসীরা কষ্ট করে বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশের অর্থনীতিকে মজবুত রাখছেন। দেশের মানুষের আমিষের চাহিদা পূরণের জন্য মনপুরাবাসী যেমন বড় ভূমিকা পালন করে যাচ্ছেন তেমনি ইলিশ রপ্তানিতে সহযোগিতা করতে আপনারা গুরুত্বপূর্ন অবদান রাখতে পারেন।

উপদেষ্টা বলেন, আমাদের প্রথম মনে রাখতে হবে বাংলাদেশ পৃথিবীতে পরিচিতি পেয়েছে মাছের জন্য ; বিশেষকরে ইলিশের জন্য। পৃথিবীতে কোন দেশে এরকম ইলিশ পাওয়া যায় না আবার যদি পাওয়াও যায় তা আবার বাংলাদেশের ইলিশের মত স্বাদের হয়না।

তিনি বলেন, মাছেকে প্রাকৃতিকভাবে ডিম পাড়তে দেওয়া, বড় হতে দেওয়ার জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এসময় আমাদের কথা জেলেরা শোনেন কিন্তু ব্যবসায়ীরা আইন ভঙ্গ করে আপনাদের এসময় মাছ ধরতে উৎসাহিত করে থাকেন। কাজেই এধরণের খারাপ কাজ যেন কেউ না করতে পারে সে লক্ষ্যে কোস্টগার্ড, নৌ-পুলিশ কাজ করে যাচ্ছে।

মনপুরার জেলেদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সাথে একসাথে কাজ করতে পারলে পরিবর্তন আনা সম্ভব। মৎস্য কর্মকর্তারা আপনাদের সমস্যা ও সম্ভবনা নিয়ে কথা বলে থাকেন এমনকি ঢাকাতেও এবিষয়ে কথা হয়ে থাকে। তারা যতোই বলুক সরাসরি আপনাদের মুখ থেকে শোনা আর অন্যভাবে শোনার মধ্যে পার্থক্য রয়েছে আর এ জন্যই আপনাদের কাছে আসা।

উপদেষ্টা বলেন, জেলেদের শুধু ঘূর্ণি ঝড়ের বার্তা দিলে হবে না তাদের রক্ষা করা আমাদের দায়িত্ব। জেলেদের রক্ষায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় হতে লাইফ জ্যাকেট, লাইফ বয়া, টর্চ লাইট সরবারহ করা হবে।

জেলেরা মনপুরাতে সাইক্লোন সেন্টার, নলকূপ,বিদ্যালয়সহ রাস্তা ঘাটের দূরাবস্হা তুলে ধরলে উপদেষ্টা বলেন যদিও আমি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা তথাপি আপনাদের সমস্যার বিষয়গুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টাদের নিকট উপস্হাপন করা হবে। তিনি বলেন, মানবসৃষ্ট ও প্রাকৃতিক দূর্যোগ জেলেদের বড় সমস্যা। প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় খাল খনন করে জেলেদের দুর্ভোগ লাঘব করা হবে এবং নদী ও সাগরে ডাকাতদের দৌরাত্ন কমাতে স্হানীয় পুলিশ প্রশাসনের প্রতি তিনি নির্দেশনা প্রদান করেন।

পরে উপদেষ্টা ৮০ জন জেলেদের মধ্যে লাইফ জ্যাকেট, লাইভ বয়া ও টর্চ লাইট বিতরণ করেন।

দক্ষিণ চরগোয়ালিয়া আদর্শ মৎস্যজীবী গ্রাম সংগঠন আয়োজিত মনপুরা উপজেলা নির্বাহী অফিসার লিখন বনিকের সভাপতিত্বে গ্রাম সংগঠনের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন শফিউল্লাহ মাঝি। মতবিনিময় সভায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) সুরাইয়া আখতার জাহান, মৎস্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জিয়া হায়দার চৌধুরী, মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপপরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস, মৎস্য অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, মনপুরা উপজেলার চর গোয়ালিয়া আদর্শ মৎস্যজীবী গ্রামের মৎস্যজীবীরা এসময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park