1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
চার জেলায় সার সংরক্ষণে গোডাউন নির্মাণ করবে সরকার - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

চার জেলায় সার সংরক্ষণে গোডাউন নির্মাণ করবে সরকার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৬ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

সার সংরক্ষণের জন্য ২৩৭ কোটি ৬৩ লাখ ৪০ হাজার ৮৮৭ টাকা ব্যয়ে দেশের চার জেলায় চারটি বাফার গুদাম নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

‘সার সংরক্ষণ ও বিতরণের সুবিধার্থে দেশের বিভিন্ন জায়গায় ৩৪টি বাফার গুদাম নির্মাণ’ প্রকল্পের আওতায় মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, যশোর এবং নড়াইলে একটি করে গোডাউন নির্মাণের দুটি পৃথক প্রস্তাব দেয় শিল্প মন্ত্রণালয়। উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাব দুটি পর্যালোচনা করে অনুমোদন দিয়েছে। প্রকল্পের আওতায় মানিকগঞ্জে একটি ও মুন্সিগঞ্জে একটি গোডাউন নির্মাণের কাজ ক্রয়ের জন্য উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে তিনটি প্রতিষ্ঠানের কাছ থেকে দরপ্রস্তাব জমা পড়ে।

তিনটি প্রস্তাবই আর্থিক ও কারিগরিভাবে রেসপনসিভ হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসি’র সুপারিশে রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড (এনডিই), ঢাকা প্রকল্পটি বাস্তবায়ন করবে। এতে ব্যয় হবে ১২০ কোটি টাকা। প্যাকেজের আওতায় মানিকগঞ্জে একটি ১৫ হাজার মেট্রিক টন ধারণক্ষমতা এবং মুন্সিগঞ্জে একটি ১৫ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন স্টিল স্ট্রাকচার বাফার গোডাউন তৈরি করা হবে।

এ ছাড়া প্রকল্পের আওতায় যশোরে একটি ও নড়াইলে একটি গোডাউন নির্মাণের কাজ ক্রয়ের জন্য উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে তিনটি প্রতিষ্ঠানের কাছ থেকে দরপ্রস্তাব জমা পড়ে। তিনটি প্রস্তাবই আর্থিক ও কারিগরিভাবে রেসপনসিভ হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসি’র সুপারিশে রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান যৌথভাবে এআইএল এবং এসসিএল, ফরিদপুর প্রকল্পটি বাস্তবায়ন করবে। এতে ব্যয় হবে ১১৭ কোটি ৬৩ লাখ ৪০ হাজার ৬৬৭ টাকা। প্যাকেজের আওতায় যশোরে একটি ১৫ হাজার মেট্রিকটন ধারণক্ষমতা এবং নড়াইলে একটি ১০ হাজার মেট্রিকটন ধারণ ক্ষমতাসম্পন্ন স্টিল স্ট্রাকচার বাফার গোডাউন নির্মাণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park