1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
স্বপ্নপুরী থেকে ৪৮টি অবৈধ বন্যপ্রাণী উদ্ধার, বন্ধ চিড়িয়াখানা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

স্বপ্নপুরী থেকে ৪৮টি অবৈধ বন্যপ্রাণী উদ্ধার, বন্ধ চিড়িয়াখানা

  • প্রকাশের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২১১ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি দিনাজপুর:

দিনাজপুরের অন্যতম পিকনিক স্পট স্বপ্নপুরীতে অভিযান চালিয়ে ৪৮টি বন্যপ্রাণী উদ্ধার করা হয়েছে।

এসময় বন্যপ্রাণী সংরক্ষণের কোনো বৈধ কাগজ দেখাতে না পারায় স্বপ্নপুরীর মিনি চিড়িয়াখানাটি বন্ধ ঘোষণা করা হয়।

স্বপ্নপুরী পিকনিক স্পটটি দিনাজপুর-৬ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিক এবং তার চাচা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন পরিচালনা করে আসছিলেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সদস্যরা অভিযান শুরু করে। যা চলে সন্ধ্যা পর্যন্ত।

অভিযানকালে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সদস্য, দিনাজপুর সামাজিক বন বিভাগ, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রাম ও রাজশাহীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযানে ৫টি ভালুক, ৫টি মায়া হরিণ, ১১টি বানর, ১৭টি সাম্বার হরিণ, ৫টি রাজধনেশ, ২টি সজারু, ১টি ভোদর উদ্ধার করা হয়।

এর আগে চলতি বছরের ২৬ জানুয়ারি পার্কটিতে প্রথমবারের মতো অভিযান পরিচালনা করে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। সেসময় ৭৪টি বন্যপ্রাণী জব্দ করা হয়। এর মধ্যে ২২টি প্রাণীকে বিভিন্ন সরকারি চিড়িয়াখানায় নেওয়া হয়। আর অবশিষ্ট ৫২টি বন্যপ্রাণী স্বপ্নপুরী কর্তৃপক্ষের জিম্মায় রাখা হয়। কিন্তু স্বপ্নপুরী কর্তৃপক্ষ সেসব প্রাণীর পক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় এই অভিযান পরিচালনা করে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।

জানা গেছে, দিনাজপুর-৬ আসনের (বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট) আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিক ও তার চাচা দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা জাতীয় পার্টির সভাপতি দেলোয়ার হোসেন জেলার নবাবগঞ্জ উপজেলার ১৯৮৯ সালে নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ এলাকায় বিশাল জায়গাজুড়ে স্বপ্নপুরী নামক একটি পিকনিক স্পট চালু করেন। পিকনিক স্পটটি চালুর পর থেকেই নানাভাবে বিতর্কের মুখে পড়েন চাচা ও ভাতিজা। স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী আদিবাসীদের বসবাসের জায়গা, কবরস্থান ও বন বিভাগের জায়গা দখল করে পিকনিক স্পটটি গড়ে ওঠে। পাশাপাশি পিকনিক স্পটের ভেতরে অবৈধভাবে পশু সংরক্ষণ করে মিনি চিড়িয়াখানা গড়ে তোলেন। আর সেই মিনি চিড়িয়াখানায় টিকিটের বিনিময়ে দর্শনার্থীদের প্রবেশ করতে হয়।

চাচা জাতীয় পার্টি ও ভাতিজা আওয়ামী লীগের প্রভাবশালী রাজনীতিবিদ হওয়ায় প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। তবে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক এমপি শিবলী সাদিক দেশ থেকে পালিয়ে গেছেন। এরপর থেকে স্বপ্নপুরীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য নবাবগঞ্জ প্রশাসন ও বন বিভাগ তোড়জোড় শুরু করে।

বন্যপ্রাণী উদ্ধারের বিষয়ে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ও জেলা বন বিভাগের কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি।

তবে অভিযানে থাকা নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী অনুমোদনহীনভাবে বন্যপ্রাণী সংগ্রহ, প্রদর্শন ও সংরক্ষণ করা দণ্ডনীয় অপরাধ। বন অধিদপ্তরের নির্দেশনা অনুসারে, উদ্ধারকৃত প্রাণীগুলোকে যথাযথ পুনর্বাসনের জন্য গাজীপুর ও ডুলাহাজরা সাফারি পার্কসহ বিভিন্ন বন্যপ্রাণী অভয়ারণ্যে হস্তান্তর করা হবে। স্বপ্নপুরী কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park