কৃষি সংবাদ প্রতিনিধি টাঙ্গাইল:
টাঙ্গাইলে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন হয়েছে। গতকাল বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জনসেবা চত্বরে এ মেলার সূচনা হয়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মেলা তিন দিন চলবে। এতে কৃষি উপকরণের বিভিন্ন স্টল সাজানো হয়েছে।
কৃষক ও দর্শনার্থীরা মেলা আয়োজনকে স্বাগত জানিয়ে বলছেন, তারা প্রতি বছর এই ধরনের মেলা দেখতে চান। জেলা কৃষি কর্মকর্তা আশেক পারভেজ জানান, মেলার মূল উদ্দেশ্য কন্দাল জাতীয় ফসল- লতি কচু, পানি কচু, গাছ আলু ইত্যাদি উৎপাদন ২৫ থেকে ৩০ শতাংশ বৃদ্ধি করা। এ ছাড়া বাসা-বাড়ির আঙিনায় চাষ করে কৃষকরা লাভবান হতে পারেন।
জেলা প্রশাসক শরীফা হক বলেন, মেলা দেখে তিনি খুবই সন্তুষ্ট। জেলা প্রশাসন সব সময় কৃষকদের পাশে থাকবে।