1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
বাংলাদেশে সারসহ ডেইরি ও পোল্ট্রি শিল্পে ভ্যাকসিন সরবরাহ করতে চায় কানাডা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

বাংলাদেশে সারসহ ডেইরি ও পোল্ট্রি শিল্পে ভ্যাকসিন সরবরাহ করতে চায় কানাডা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
  • ২৪৬ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সহযোগিতার পাশাপাশি পটাশ সার, ডেইরি ও পোল্ট্রি শিল্পের জন্য ভ্যাকসিন সরবরাহ করতে চায় কানাডা।

মঙ্গলবার সচিবালয়স্থ কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এর অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিৎ সিং সাক্ষাৎকালে এসব সরবরাহের প্রস্তাব দিয়েছেন।

কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এসময়ে উপদেষ্টা বলেন, কানাডার সাথে বাংলাদেশের বন্ধুত্বের সম্পর্ক অর্ধশতাব্দীর ও বেশি। এ সম্পর্ক শুধু দেশের সাথে দেশের নয়, প্রতিষ্ঠানের সাথে প্রতিষ্ঠানের ও জনগণের সাথে জনগণের নিবিড় সম্পর্ক। দেশের কৃষিসহ বিভিন্নখাতে বাংলাদেশ কানাডার আরও সহযোগিতা আশা করে বলে উপদেষ্টা প্রতিনিধিদলকে জানান।

সাক্ষাৎকালে কৃষি, খাদ্য শস্য আমদানি , কৃষি যান্ত্রিকীকরন, কৃষিতে তথ্য প্রযুক্তির ব্যবহার, কৃষিবিদদের উচ্চ শিক্ষা, খাদ্য নিরাপত্তা, রোহিঙ্গা, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে আলোকপাত করা হয়।

রোহিঙ্গা ও মায়ানমার প্রসঙ্গে হাইকমিশনার জানতে চাইলে উপদেষ্টা রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশে থাকার জন্য কানাডাকে ধন্যবাদ জানান ও আরও বেশি সংখক রোহিঙ্গাকে তাঁর দেশে পুনর্বাসন করার আহ্বান জানান। আরাকান আর্মি মিয়ানমার সীমান্তের সকল চৌকি দখল নিয়ে আছে, এ অবস্থায় দু’ দেশের আমদানি ও রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে। পাশাপাশি সীমান্তে যাতে মাদক চোরাচালান না হয় সে বিষয়েও বিজিবি সতর্ক রয়েছে বলে উপদেষ্টা অবহিত করেন।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে ধীরে উন্নতি হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন,পুলিশ, র্যাব,আনসার ও বিজিবির সদস্যদের কানাডায় পেশাগত প্রশিক্ষণ কিংবা দেশে এসেও আইনশৃঙ্খলা রক্ষা, মানবাধিকার বিবিধ পেশাগত প্রশিক্ষণ দিতে পারে।

বৈঠকে বাণিজ্যিক কাউন্সিল দেবরা বয়সি, কাউন্সিলর (রাজনৈতিক) মার্কাস দেবিস, উন্নয়ন কাউন্সিলর স্টিফেন উইভারসহ কৃষি মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park