1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
ক্রেতা নেই ইলিশের !! - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

ক্রেতা নেই ইলিশের !!

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
  • ২০৮ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি চাঁদপুর :

চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে বছরজুড়ে ইলিশের চাহিদা থাকলেও জালে কম ধরা পড়ছে ইলিশ। যে কারণে দাম বেড়েছে দ্বিগুণ। তবে মিলছে না ক্রেতা।

চাঁদপুর মাছঘাটে কিছুটা ইলিশ সরবরাহ থাকলেও ক্রেতাদের সাড়া পাচ্ছেন না ব্যবসায়ীরা। রোববার (১৯ জানুয়ারি) চাঁদপুরের সর্ববৃহৎ বড়স্টেশন মাছঘাটে এমন দৃশ্য দেখা গেছে।

ইলিশ নিয়ে বসে অলস সময় পার করছেন মৎস্য ব্যবসায়ীরা। ইলিশের দাম বেড়ে যাওয়ায় ক্রেতা সমাগম কমেছে এই আড়তে।

ইলিশ কিনতে এসেছিলেন হারুন কাজী। তিনি বলেন, বেশ কয়েকজন মিলে বড়স্টেশন মাছঘাটে ইলিশ কিনতে এসেছি। তবে দাম শুনে কেনার আগ্রহ কমে গেছে। যেখানে ১০-১২টি ইলিশ কেনার কথা, সেখানে ৫-৬টি ইলিশ কিনতে হয়েছে।

বড়স্টেশন মাছঘাটের ইলিশ ব্যবসায়ী হোসেন বলেন, মূলত এখন ইলিশের মৌসুম না। এছাড়া পুরো সিজনে ইলিশের আকাল (ঘাটতি) ছিল। যে কারণে দাম আর কমেনি। এক মাসেরও বেশি সময় ধরে ঘাটে ক্রেতা কমেছে। ইলিশ নিয়ে বসে থাকলেও ক্রেতাদের সাড়া পাওয়া যায় না।

ব্যবসায়ী রেজাউল বলেন, ইলিশ খুবই কম। দাম কমার আর সম্ভাবনা নেই। সারাদিনে ২০-৩০ কেজি মাছও বিক্রি হয় না। এখন এককেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৫০০-২৭০০ টাকায়। আর ৫০০-৭০০ গ্রামের ইলিশ ১২০০-১৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park