কৃষি সংবাদ প্রতিবেদক:
পাকিস্তান থাকে জি টু জি ভিত্তিতে খাদ্য শস্য আমদানির বিষয়ে আলোচনা করা হয়েছে।
মঙ্গলবার খাদ্য মন্ত্রণালয়ে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সাথে তাঁর সচিবালয়ের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ কালে এ বিষয়ে আলোচনা হয়েছে।মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, সাক্ষাতকালে পাকিস্তান হাইকমিশনের বাণিজ্য ও বিনিয়োগ সংযুক্তি জাইন আজিজ,খাদ্য সচিব মোঃ মাসুদুল হাসান,খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।