1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্যদপ্তরকে গতিশীল করার তাগিদ সিনিয়র সচিবের - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

মৎস্য ও প্রাণিসম্পদ তথ্যদপ্তরকে গতিশীল করার তাগিদ সিনিয়র সচিবের

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৪১ বার পঠিত

কৃষি সংবাদ ডেস্ক :

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তথ্য দপ্তরকে আরো কার্যকরী ও গতিশীল করার তাগিদ দিয়েছেন সিনিয়র সচিব এম এ আকমল হোসেন। এসময়ে তিনি তথ্য দপ্তরের বিভিন্ন দিক তুলে ধরেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনাও দিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রণলায়ের গণযোগাযোগ কর্মকর্তা মো. সামছুল আলম।

বৃহস্পতিবার সকালে সিনিয়র সচিব এম এ আকমল হোসেন মন্ত্রণালয়ের প্রচার সেল তথ্য দপ্তর পরিদর্শনে আসেন।

তথ্য দপ্তর জানায়, পরিদর্শন শেষে মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের কার্যক্রমকে আরো গতিশীল ও সমৃদ্ধ করার জন্য কিছু দিকনির্দেশনা দিয়েছন। বিশেষ করে দপ্তরের প্রধান কাজ প্রচার-প্রচারণাকে আরো গতিশীল করা, মন্ত্রণালয়ের অধীন সকল দপ্তর সংস্থার প্রচার- প্রচারণার কাজকে তথ্য দপ্তরের মাধ্যমে প্রচার করার উদ্যোগ গ্রহণের কথা ব্যক্ত করেন। এছাড়াও ব্যতিক্রমী গবাদিপশু-পাখি যেমন: গয়াল, গাড়ল ও কালো মুরগি লালন-পালন বিষয়ে প্রচার-প্রচারণা বৃদ্ধির পরামর্শ দেন।

তিনি দিকনির্দশনায় আরও বলেন, তথ্য দপ্তরের লাইব্রেরিতে ৬৪ জেলার তথ্য সমৃদ্ধ বইসহ অন্যান্য প্রয়োজনীয় বই সংরক্ষণ করা, তথ্য দপ্তরের শুন্য পদ পূরণ করার নিমিত্ত নিয়োগ প্রক্রিয়াকে ত্বরান্বিত করার নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান(অতিরিক্ত সচিব)সুরাইয়া আখতার জাহান এবং মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের উপপরিচালক(উপসচিব) উম্মে হাবিবা, তথ্য কর্মকর্তা (প্রাণিসম্পদ) ডা. মো.এনামুল কবীর, সিনিয়র সচিবের একান্ত সচিব, তথ্য কর্মকর্তা( মৎস্য) মাহবুবা খানম ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park