1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
ভূমি অফিসে ৩ বছর হলেই বদলি - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

ভূমি অফিসে ৩ বছর হলেই বদলি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৩২৩ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি :

ভূমি পরিষেবায় স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠাসহ জনবান্ধব ভূমি পরিষেবায় জনদুর্ভোগ ও হয়রানি পরিহারের লক্ষ্যে ভূমি কর্মচারীদের বদলি সংক্রান্ত পরিপত্র জারি করেছে ভূমি মন্ত্রণালয়।

পরিপত্র অনুযায়ী, একজন ভূমি কর্মচারী কর্মস্থলে বা একই শাখায় তিন বছরের বেশি সময় কর্মরত থাকলে তাকে অন্যত্র বদলি করাতে হবে।

বুধবার (১৩ নভেম্বর) মাঠ পর্যায়ে রাজস্ব প্রশাসনে কর্মরত কর্মচারীদের বদলি সংক্রান্ত জারি করা পরিপত্রে বলা হয়েছে, সকল নাগরিকের জন্য নিরবচ্ছিন্ন, জনবান্ধব ও হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে অন্তর্বর্তী সরকার ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়ন ও সেবা প্রদান পদ্ধতি সহজিকরণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারি কর্মচারীদের মাধ্যমে এসব সেবা প্রদান করা হচ্ছে।

লক্ষ্য করা যাচ্ছে যে, কতিপয় কর্মচারী একই কর্মস্থলে দীর্ঘদিন যাবৎ কর্মরত রয়েছেন। এ প্রেক্ষাপটে মাঠ পর্যায়ে ভূমি পরিষেবায় স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠাসহ জনবান্ধব ভূমি পরিষেবায় জনদুর্ভোগ ও হয়রানি পরিহারের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের অধীন ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগ পর্যায়ের ভূমি রাজস্ব প্রশাসন এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন একই কর্মস্থলে দীর্ঘদিন ধরে কর্মরত (১০ম গ্রেড হতে ২০তম গ্রেডের) কর্মচারীদেরকে ওই কর্মস্থল হতে অন্যত্র বদলি করা সমীচীন বলে প্রতীয়মান হচ্ছে।

ভূমি মন্ত্রণালয়ের অধীন ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগ পর্যায়ের ভূমি রাজস্ব প্রশাসন এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন একই কর্মস্থলে দীর্ঘদিন ধরে কর্মরত কর্মচারীদেরকে ওই কর্মস্থল হতে অন্যত্র বদলির ক্ষেত্রে যে সব বিষয় অনুসরণ করতে হবে—

ক) মাঠ পর্যায়ে ভূমি রাজস্ব প্রশাসন এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কর্মচারীদের জন্য পর্যায়ক্রমে সব বিষয়ে কাজ করার সুযোগ দেয়া।

খ) মাঠ পর্যায়ে জনবান্ধব ভূমিসেবা প্রতিষ্ঠার উদ্দেশে জনগণের দুর্ভোগ ও হয়রানি পরিহারের লক্ষ্যে বিভিন্ন পর্যায়ের কর্মচারীদের মধ্যে যিনি বা যারা একই কর্মস্থলে বা একই শাখায় তিন বছরের অধিককাল কর্মরত আছেন, তাদের কর্মস্থল বা শাখা পরিবর্তন বা অন্যত্র বদলি করা।

গ) দুর্গম বা প্রতিকূল যোগাযোগসম্পন্ন এলাকায় কর্মরত কর্মচারীদের চাকরির মেয়াদ দুই বছর হলেই তাকে অন্যত্র বদলি করা।

ঘ) শারীরিক অসুস্থতা বা নৈতিক স্খলনজনিত বা সুনির্দিষ্ট বা যুক্তিসংগত কারণে নির্ধারিত সময়ের পূর্বে কোন কর্মচারীকে অন্যত্র বা আন্তঃজেলা বদলি করা হলে, জেলা প্রশাসক এবং ক্ষেত্রমত বিভাগীয় কমিশনার কর্তৃক বদলির কারণ দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন আকারে ভূমি মন্ত্রণালয়ে দাখিল করা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park