1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
৯৮৪ কোটি টাকার সার কিনবে সরকার - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

৯৮৪ কোটি টাকার সার কিনবে সরকার

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ২৪৪ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক :

রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় সৌদি আরব, মরক্কো ও দেশীয় প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) থেকে এক লাখ ৯০ হাজার মেট্রিক টন সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ৯০ হাজার টন ইউরিয়া, ৬০ হাজার টন টিএসপি এবং ৪০ হাজার টন ডিএপি সার রয়েছে। এসব সার কিনতে ৯৮৪ কোটি ৩ লাখ টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

বুধবার (১৩ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে ৬ পৃথক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এসব সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা যায়, চলতি ২০২৪-২০২৫ অর্থবছরে জন্য সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্ট কোম্পানি থেকে ষষ্ঠ লটের ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। এতে ব্যয় ধরা হয়েছে ১৩৭ কোটি ৭৬ লাখ ১২ হাজার টাকা। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৩৮২ দশমিক ৬৭ মার্কিন ডলার। শিল্প মন্ত্রণালয় থেকে এ সার কেনার প্রস্তাব নিয়ে আসা হয়।

শিল্প মন্ত্রণালয়ের আর এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সৌদি আরেবর একই প্রতিষ্ঠান থেকে সপ্তম লটের ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দিয়েছে কমিটি। এ সার আমদানিতে ব্যয় হবে ১৩৩ কোটি ৪৯ লাখ ৮৮ হাজার টাকা। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৩৭০ দশমিক ৮৩ মার্কিন ডলার।

সভায় কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশের কাছ থেকে সপ্তম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনার আর একটি প্রস্তাব নিয়ে আসে শিল্প মন্ত্রণালয়। উপদেষ্টা পরিষদ কমিটি এ প্রস্তাবটিও অনুমোদন দিয়েছে। এ সারের জন্য ব্যয় হবে ১২৬ কোটি ২৭ লাখ টাকা। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৩৫০ দশমিক ৭৫ মার্কিন ডলার।

এদিকে কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বৈঠকে মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস থেকে ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার কেনার প্রস্তাব দেয়া হলে, সেটিও অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি। রাষ্ট্রীয় পর্যায়ে ওসিপি নিউট্রিক্রপস এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)’র মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৮ম লটে এই টিএসপি সার আমদানি করা হবে। এতে ব্যয় হবে ১৪৯ কোটি ৪০ টাকা। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৪১৫.০০ মার্কিন ডলার।

কৃষি মন্ত্রণালয়ের আর এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে মরক্কোর একই প্রতিষ্ঠান থেকে ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানির প্রস্তাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি। এতে ব্যয় হবে ১৫০ কোটি ৩০ লাখ টাকা। প্রতি মেট্রিক টন সারের দাম ধরা হয়েছে ৪১৭ দশমিক ৫০ মার্কিন ডলার।

এছাড়া রাষ্ট্রীয় পর্যায়ে মরক্কো ওসিপি এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মধ্যে সই করা চুক্তির আওতায় ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। এ সার আমদানিতে ব্যয় হবে ২৮৬ কোটি ৮০ লাখ টাকা। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৫৯৭ দশমিক ৫০ মার্কিন ডলার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park