1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
নড়াইলে শীত কালীন সবজি বাজারে আসায় দাম কমছে - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

নড়াইলে শীত কালীন সবজি বাজারে আসায় দাম কমছে

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৯৩ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি নড়াইল :

জেলায় শীত কালীন সবজি বাজারে আসতে শুরু করা এবং নিয়মিত বাজার মনিটরিং করায় সবজির দাম কমছে।

বাজার ঘুরে দেখা গেছে, আলু ৭০-৭৫ টাকা, ফুলকপি ১২০টাকা, পেঁপে ৫০টাকা, উচ্ছে ১১০টাকা, লাউ ৭০-৮০টাকা, বেগুন ১২০টাকা, মুলা ৫০টাকা, পোটল ৭০টাকা, শিম ১২০ টাকা, মরিচ ১২০টাকা, পালংশাক ৯০ থেকে ১০০টাকা করে কেজি বিক্রি হচ্ছে।

শীতকালীন সবজি বাজারে আসায় দাম কম হওয়ায় ক্রেতারা স্বস্তি প্রকাশ করেছে। কিছু দিনের মধ্যে শীতের সবজি সরবরাহ বৃদ্ধি পেলে দাম আরও কমবে বলে জানান তারা।

সবজি ক্রেতা আতাউর রহমান বলেন, শীত কালীন সবজি বাজারে আসতে শুরু করায় দাম কমতে শুরু করেছে। শীত কালীন সবজি শিম ১০০-১১০টাকা, পালংশাক ৮০-১০০টাকা বিক্রি হচ্ছে। যা এক সপ্তাহ আগেও বিক্রি হচ্ছিল ১৩০ থেকে ১৫০ টাকা পর্যন্তু।
অপর ক্রেতা সঞ্চিতা বিশ্বাস বলেন, ফুল কপি ১০০-১২০ টাকা, লালশাক আটি ২৫ থেকে ৩০ টাকা, লাউ ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

কাঁচামাল ব্যাবসায়ী মুনসুর হোসেন বলেন, শীত কালীন সবজি বাজারে আসতে শুরু করায় সবজির দাম কমতে শুরু করেছে। শীত কালীন সবজি আরও বাজারে আসলে দাম কমবে।

নড়াইলের ভোক্তার সহকারী পরিচালক শামীম হাসান জানান, জেলার বিশেষ টাস্কফোর্স ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলার বিভিন্ন হাট-বাজার গুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করছে। বিভিন্ন অনিয়মের অভিযোগে ব্যাবসায়ীদের জেল-জরিমানাও করা হচ্ছে। শীত কালীন সবজি বাজারে
সরবরাহ আরও বাড়লে দাম আরও কমবে বলেও জানান এ কর্মকর্তা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park