1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার - কৃষি সংবাদ
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরেবাংলা নগরই হচ্ছে সচিবালয়ের স্থায়ী ঠিকানা, পেল অনুমোদন যে হাটে বিক্রি হয় কোটি টাকার কলা ! ইলিশ রক্ষা : ৩৮ জেলায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর ১১১ ডিও দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার তরুণদের হাত ধরেই গড়ে উঠবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সচিবের আবেদন, সাগরে মাছ ধরার সুযোগ হারালেন ১৫ লাইসেন্সধারী দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার: কৃষিমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের ১ কোটি ৮১ লাখ মানুষ খাদ্য ঝুঁকিতে চিংড়ি রপ্তানিতে গুণগত মান নিশ্চিত করতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৭ বার পঠিত

দুর্নীতির মামলার আসামি বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেফতার হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি রোববার (১৮ অক্টোবর) দুদক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১৫ অক্টোবর তাকে গ্রেফতার করে কাতার পুলিশ। ইন্টারপোল মেইলের মাধ্যমে দুদককে এ বিষয়ে নিশ্চিত করেছে।

এর আগে, গত বছরের ১১ নভেম্বর দুর্নীতির মামলায় আসামি বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল (অব.) শেখ আব্দুল হান্নানের দুটি ফ্ল্যাট ক্রোক ও দশটি ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দেন আদালত। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক।

ওই বছরের জুলাই মাসে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার নামে মামলা করে দুদক।

শেখ আবদুল হান্নান ১৯৮৪ সালে বাংলাদেশ বিমান বাহিনীতে কমিশন লাভ করেন। তিনি ২০২১ সালের ১২ জুন বিমান বাহিনীর ১৬তম প্রধান হিসেবে দায়িত্ব নেন এবং ২০২৪ সালের ১১ জুন অবসরে যান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park