1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
সাবেক কৃষিমন্ত্রী গ্রেফতার হওয়ায় শ্রীমঙ্গলে মিষ্টি বিতরণ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

সাবেক কৃষিমন্ত্রী গ্রেফতার হওয়ায় শ্রীমঙ্গলে মিষ্টি বিতরণ

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১০২ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি মৌলভীবাজার:

সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য ড. মো. আব্দুস শহীদ গ্রেফতার হওয়ায় শ্রীমঙ্গলে আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মহসিন মিয়া মধুর ডাকবাংলা পুকুর পাড়ের বাসভবনের সামনে থেকে আনন্দ মিছিল বের হয়।

এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পথচারীদের মধ্যে মিষ্টি বিতরণ করেন।

মিছিল শেষে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আলকাছ মিয়া, মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সভাপতি কাজী আব্দুল গফুর, যুবনেতা মুরাদ হোসেন সুমন, ছাত্রদল নেতা মোশারফ হোসেন রাজ, রুহেল মিয়া, শাহাদাত হোসেন আকাশ প্রমুখ।

বক্তারা বলেন, আব্দুস শহীদ ক্ষমতার দাপট দেখিয়ে শ্রীমঙ্গল-কমলগঞ্জের মানুষকে জিম্মি করে অনৈতিকভাবে সম্পদের পাহাড় বানিয়েছেন। বিগত নির্বাচনগুলোতে ক্ষমতার দাপট দেখিয়ে অবৈধভাবে নির্বাচিত হয়েছেন তিনি।

তারা আব্দুস শহীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park