1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
উৎপাদনে ফিরল যমুনা সার কারখানা - কৃষি সংবাদ
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা উপহারের ১৮টি ব্লুগিল মাছে জাপানের সর্বনাশ! ‘আইল্যান্ড গার্ল’ ট্রাজেডি, দেশে ফিরছেন সন্তান হারা নিউজিল্যান্ড পরিবার সাফারি পার্ক থেকে চুরি হওয়া লেমুর কীভাবে এসেছিল তার তথ্য নেই: পরিবেশমন্ত্রী মধ্যস্বত্তভোগীদের কারণে বাজারে ডিমের দাম বাড়ছে প্রধানমন্ত্রীর হাত ধরেই দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্যের পরিবর্তন হবে : প্রতিমন্ত্রী টুকু প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু আতপ চালের চাহিদা ও ব্যবহার নিয়ে গবেষণা জরুরি : খাদ্যমন্ত্রী ২৭০০ বিড়ালের মাংস বিক্রি, ১২ সদস্য গ্রেফতার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

উৎপাদনে ফিরল যমুনা সার কারখানা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ১৫ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, জামালপুর:

দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর আবারো ইউরিয়া সার উৎপাদন শুরু করেছে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় দেশের অন্যতম বৃহৎ এ সার কারখানায় পুনরায় উৎপাদন কার্যক্রম চালু হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উৎপাদন শুরুর বিষয়টি নিশ্চিত করেন কারখানার ব্যবস্থাপনা পরিচালক আফাজ উদ্দিন।

কারখানা সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি কারখানাটিতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার পর থেকে ইউরিয়া উৎপাদন বন্ধ রয়েছে। যমুনা সার কারখানায় প্রতিদিন প্রায় ১ হাজার ৭০০ মেট্রিক টন দানাদার ইউরিয়া উৎপাদন করা হয়। উৎপাদিত এই সার জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইলসহ কমান্ড এলাকার ১৯টি জেলায় সরবরাহ করা হয়।

দীর্ঘদিন পর কারখানায় গ্যাস সরবরাহ শুরু হওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে।

যমুনা সার কারখানার উৎপাদন শাখার বিভাগীয় প্রধান ফজলুল হক রতন বলেন, বর্তমানে যে গ্যাসের চাপ পাওয়া যাচ্ছে, তাতে কারখানাটিতে প্রতিদিন প্রায় ১ হাজার ২০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন হবে। গ্যাসের চাপ আরও বাড়লে দৈনিক উৎপাদন ১ হাজার ৩৫০ মেট্রিক টন পর্যন্ত হতে পারে।

উৎপাদন শুরুর বিষয়টি নিশ্চিত করে কারখানার ব্যবস্থাপনা পরিচালক আফাজ উদ্দিন বলেন, সোমবার মধ্যরাত ৩টা থেকে ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। উৎপাদন পুনরায় চালুর ক্ষেত্রে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park