1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
ট্রলিং বোটসহ ৩ লাখ টাকার মাছ জব্দ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

ট্রলিং বোটসহ ৩ লাখ টাকার মাছ জব্দ

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৪০ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, কক্সবাজার:

কক্সবাজার জেলার টেকনাফের শাহপরীতে প্রায় ৩ লাখ টাকা মূল্যের সামুদ্রিক মাছসহ অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করেছে কোস্টগার্ড।

বুধবার বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ২০ জুলাই রবিবার বিকাল ৪টায় কোস্টগার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক টেকনাফ থানাধীন নোয়াখালীপাড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকা থেকে ১টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। জব্দকৃত বোট তল্লাশি করে প্রায় ২ লাখ ৬৩ হাজার ২০০ টাকা মূল্যের ৩ হাজার ৭৫০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছসহ ১৬ জন জেলেকে আটক করা হয়।

পরবর্তীতে গত ২২ জুলাই মঙ্গলবার উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত আর্টিসানাল ট্রলিং বোট থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করানো হয় এবং মালিকপক্ষকে ৬ লাখ ৬৩ হাজার টাকা জরিমানা আদায় করে বোট ও জেলেদের ছেড়ে দেওয়া হয়।

জব্দকৃত মাছ ২০ শতাংশ ভ্যাটসহ মোট ২ লাখ ৬৩ হাজার ২০০ টাকায় নিলামে বিক্রি করে নিলামকৃত টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। মৎস্যসম্পদ রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park