1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে খোয়ালেন গরু বিক্রির ২৫ লাখ টাকা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে খোয়ালেন গরু বিক্রির ২৫ লাখ টাকা

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ৪৬ বার পঠিত

কৃষি সংবাদ  প্রতিবেদক:

রাজধানীর তেজগাঁওয়ের নাবিস্কো এলাকায় অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে গরু বিক্রির ২৫ লাখ টাকা খোয়ালেন দুই ব্যবসায়ী। ভুক্তভোগী ব্যবসায়ীরা হলেন- মো. হাসান (৫০) ও আনোয়ার হোসেন (৫১)।

বৃহস্পতিবার (৫ জুন) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে রাত ২টার দিকে হাসানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এছাড়া আনোয়ারকে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নূর ইসলাম নামের আরেক ব্যবসায়ী বলেন, জামালপুরের বকশীগঞ্জ থানার চরগাওয়াইয়া গ্রাম থেকে ২৮টি গরু নিয়ে ঢাকার তিব্বত গরুর হাটে আসি আমরা। এর মধ্যে কিছু গরু বিক্রি করে ২৫ লাখ টাকা ওই দুজনের কাছে ছিল। রাত সাড়ে ১২টার দিকে খাবার খেতে হাট থেকে বের হন তারা। বেশ কিছু সময় পর হওয়ার পর না ফিরলে আমরা তাদের খুঁজতে বের হই। পরে রাস্তার পাশে অচেতন অবস্থায় দুজনকে পাওয়া পাওয়া যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, তেজগাঁওয়ে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে হাসান নামের এক ব্যক্তির ২৫ লাখ টাকা খোয়ার অভিযোগ পেয়েছি। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করেছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park