1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
৫ দিন সাগরে ভেসে বেঁচে ফিরলেন মোরশেদ  - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

৫ দিন সাগরে ভেসে বেঁচে ফিরলেন মোরশেদ 

  • প্রকাশের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৩৯ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, পটুয়াখালী:

বঙ্গোপসাগরে পাঁচদিন ভেসে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন চট্টগ্রামের বাঁশখালীর যুবক জেলে মোরশেদ (২০)।

গুরুতর অসুস্থ অবস্থায় তাকে বুধবার (২০ আগস্ট) সকালে কুয়াকাটা উপকূলবর্তী মাছ ধরার ট্রলারের জেলেরা উদ্ধার করেন।

জানা যায়, চট্টগ্রামের বাঁশখালী এলাকা থেকে এফবি সাজেদা নামে একটি মাছ ধরার ট্রলার ১৯ জন জেলেকে নিয়ে সমুদ্রে যায়। কয়েকদিন পর ট্রলারটি দুর্ঘটনায় ডুবে যায়। এতে ট্রলারে থাকা সবাই সাগরে নিখোঁজ হন। পাঁচদিন সাগরে ভেসে থাকার পর মোরশেদকে পায়রা বন্দর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে পাওয়া যায়।

এফবি সাজেদা ট্রলারের মাঝি সোবহান তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করে অন্য একটি ট্রলার এফবি বায়েজিদ-এর হাতে তুলে দেন। এরপর জেলেরা মোরশেদকে তীরে নিয়ে আসে।

সকাল ৯টার দিকে এফবি বায়েজিদ ট্রলারের মাঝি সিরাজ জানান, তারা মোরশেদকে অচেতন অবস্থায় পান। জ্ঞান ফেরার পর তিনি জানান, তাদের ট্রলারটি ডুবে গেছে এবং ট্রলারে থাকা অন্য জেলেরা এখনও নিখোঁজ। তবে কিছুক্ষণ পর তিনি আবার অজ্ঞান হয়ে পড়েন।

গুরুতর অবস্থায় তাকে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুপ্রি দাশ বলেন, দুপুরে সমুদ্র থেকে উদ্ধার হওয়া ওই জেলেকে অচেতন অবস্থায় আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

কুয়াকাটা নৌপুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মনিরুজ্জামান জানান, উদ্ধার জেলেকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ অন্য জেলেদের বিষয়ে অনুসন্ধান চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park