1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
২৪ কেজি হরিণের মাংস জব্দ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

২৪ কেজি হরিণের মাংস জব্দ

  • প্রকাশের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১৬৫ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিদি বাগেরহাট:

বাগেরহাটের সুন্দরবন সংলগ্ন মোংলায় চামড়াসহ ২৪ কেজি হরিণের মাংস এবং শিকার কাজে ব্যবহৃত একটি কাঠের নৌকা জব্দ করেছে কোস্টগার্ড।

শুক্রবার (১১ এপ্রিল) রাতে উপজেলার জয়মনিরঘোল বালুর মাঠ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এই চামড়া ও মাংস উদ্ধার করা হয়।

এ সময় কাউকে আটক করতে পারেননি কোস্টগার্ডের সদস্যরা।

শনিবার (১২ এপ্রিল) সকালে জব্দ করা হরিণের চামড়া, মাংস এবং কাঠের নৌকা পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য নন্দবালা ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলার মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হরিণের চামড়া ও মাংস উদ্ধার করা হয়েছে। জব্দ নৌকা চামড়া ও মাংস বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। সুন্দরবন ও উপকূল রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park