1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
২০২৬ সালের ফেব্রুয়ারিতেই চাঁদের কাছে মানুষ পাঠাতে চায় নাসা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

২০২৬ সালের ফেব্রুয়ারিতেই চাঁদের কাছে মানুষ পাঠাতে চায় নাসা

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৯ বার পঠিত

কৃষি সংবাদ ডেস্ক :

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, তাদের আর্টেমিস মিশনের প্রথম মানববাহী মহাকাশযান ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই চাঁদ ঘুরে ফিরে আসতে পারে, যা পূর্ব পরিকল্পনার চেয়ে কয়েক মাস আগেই হতে চলেছে।

যুক্তরাষ্ট্রের এই বহুল আলোচিত আর্টেমিস প্রোগ্রাম হলো চাঁদে মানুষ পাঠানোর লক্ষে গৃহীত একটি বহু বিলিয়ন ডলারের প্রকল্প, যা চীনের ২০৩০ সালের চাঁদে মানুষ পাঠানোর উদ্যোগের সঙ্গে প্রতিযোগিতায় রয়েছে।

নাসার এই কর্মসূচির প্রথম মিশন আর্টেমিস-১ ছিল একটি অমানববাহী যাত্রা, যা ২০২২ সালের নভেম্বরে চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীতে ফিরে আসে।

নাসার ভাষ্যমতে, আর্টেমিস-২ হবে প্রায় ১০ দিনের একটি মানববাহী মিশন, যার লক্ষ্য হলো চাঁদে বৈজ্ঞানিক অনুসন্ধান, অর্থনৈতিক সম্ভাবনা অন্বেষণ এবং ভবিষ্যতে মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর ভিত্তি তৈরি করা।

এই মিশনে নভোচারীরা চাঁদের মাটিতে নামবেন না, তবে ১৯৭২ সালের পর এই প্রথমবার মানুষ নিম্ন কক্ষপথের বাইরে যাবে।

মূলত ২০২৬ সালের এপ্রিল মাসে এই মিশন শুরু হওয়ার কথা থাকলেও, এখন তা আগাম ফেব্রুয়ারিতেই চালু হতে পারে বলে জানিয়েছেন নাসার কর্মকর্তারা।

নাসার ডেপুটি অ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর লাকিশা হকিন্স এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা ইতিহাসের এক অনন্য মুহূর্তের সাক্ষী হতে চলেছি। ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারি থেকেই লঞ্চ উইন্ডো খুলে যেতে পারে, তবে আমাদের প্রধান অগ্রাধিকার নিরাপত্তা।

এই মিশনটি সফল হলে, তার পরবর্তী ধাপ হবে আর্টেমিস-৩, যার লক্ষ্য চাঁদের মাটিতে মানুষ নামানো এবং এটি ২০২৭ সালে শুরু হওয়ার কথা। এ মিশনে স্পেসএক্সের স্টারশিপ-এর একটি চাঁদ অবতরণযোগ্য সংস্করণ ব্যবহার করা হবে।

সূত্র: আল-জাজিরা

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park