1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
১২০০ কৃষক পেল বিনামূল্যে বীজ ও সার - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

১২০০ কৃষক পেল বিনামূল্যে বীজ ও সার

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৮০ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, চট্টগ্রাম:

বোয়ালখালীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় চলতি মৌসুমে আমন আবাদ বৃদ্ধির লক্ষ্যে ১২০০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বুধবার (২৫ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষি অফিসের উদ্যোগে এ বীজ ও সার বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ রহমত উল্লাহ।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিক উল্লাহর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (বিআরডিবি) মো.জহির উদ্দিন ভুঁইয়া, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তপন কান্তি দে, উপসহকারী কৃষি কর্মকর্তা সৌমিত্র দে, শিবু কান্তি নাথ, ফরিদুল আলম, দূর্গা পদ দেব, মো. আলাউদ্দিন ও জয়নাল আবেদীন।

অনুষ্ঠানে প্রতিজন কৃষককে ৫ কেজি আমন উফশী ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park