1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
১১ গরুসহ চোর আটক - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

১১ গরুসহ চোর আটক

  • প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১২৩ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি কিশোরগঞ্জ:

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নে গরু চুরির অভিযোগে মো. কামরুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে রোববার (৯ মার্চ) বিকেল ৫ ঘটিকায় অভিযুক্ত কামরুল ইসলামের বাড়ি থেকে ১১টি চোরাই গরু উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, কিছুদিন আগে করগাঁও ইউনিয়নের পাঁচলী পাড়া নগরহাটি এলাকায় দুটি গরু চুরি হয়। এ ঘটনায় কটিয়াদী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা রফিকুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার বিকেলে বাদীকে সঙ্গে নিয়ে অভিযানে যান। অভিযানের সময় বাদী তার চুরি হওয়া গরু শনাক্ত করেন।

এরপর রফিকুল ইসলাম বাট্টা হাওর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই ফখরুলকে অভিযানে সহায়তা করতে বলেন। পরে করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মো. নাদিম মোল্লা, ইউপি সদস্য ও গ্রাম পুলিশদের সহায়তায় কামরুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ১১টি চোরাই গরু উদ্ধারসহ অভিযুক্ত কামরুলকে আটক করা হয়। পরে তাকে করগাঁও ইউনিয়ন পরিষদে নিয়ে আসা হয়।

করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মো. নাদিম মোল্লা বলেন, বহুদিন ধরেই কামরুলের বিরুদ্ধে গরু চুরির অভিযোগ রয়েছে। সে দীর্ঘদিন ধরে চুরি ও মাদকের সঙ্গে জড়িত। পুলিশের সহযোগিতায় অবশেষে তাকে আটক করা সম্ভব হয়েছে। আমরা চাই, তদন্তের মাধ্যমে এর সঙ্গে জড়িত অন্য চোরদেরও আইনের আওতায় আনা হোক।

বাট্টা হাওর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিদ্যুৎ কুমার বড়ুয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে ১১টি চোরাই গরু উদ্ধার করেছি। যাদের গরু চুরি হয়েছে, তারা যথাযথ তথ্যপ্রমাণ দিয়ে গরু ফেরত নিতে পারবেন। কামরুল ইসলামের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তার সঙ্গে জড়িত অন্যদেরও খুঁজে বের করার চেষ্টা চলছে।

আটককৃত চোর ও উদ্ধারকৃত গরুগুলো বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনার তদন্ত চলমান বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park