1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
হাড় ভাঙ্গা সাপের এক্স-রে, চলছে চিকিৎসা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

হাড় ভাঙ্গা সাপের এক্স-রে, চলছে চিকিৎসা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৭৫ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি পটুয়াখালী:

পটুয়াখালীর কলাপাড়ায় আঘাতপ্রাপ্ত একটি মৃদু বিষধর কালনাগিনী সাপ উদ্ধার করা হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য ভেটেরিনারি সার্জনের পরামর্শে এক্স-রে করেছেন অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর সদস্যরা।

বুধবার (৯ জুলাই) রাত ১০টায় পৌর শহরের একটি বেসরকারি ক্লিনিকে সাপটিকে নিয়ে আসা হয়। পরে এক্স-রে করে জানা যায়, সাপটির মাঝ বরাবরের হাড়ে ফাটল ধরেছে।

এর আগে সকালে পার্শ্ববর্তী আমতলী উপজেলার পূজাখোলা দফাদার বাড়ি সংলগ্ন এলাকা থেকে সাপটিকে লাঠি দিয়ে পেটানো অবস্থায় গ্রামবাসীদের হাত থেকে রক্ষা করেন অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর সদস্যরা।

প্রথমবারের মতো সাপের এক্স-রে করা দেখে অনেকে অবাক হয়েছেন। সেইসঙ্গে বন্যপ্রাণী রক্ষায় এই কাজকে সাধুবাদ জানিয়েছে সচেতন মহল। সবুজ, লাল ও কালো রঙের ডোরাকাটা প্রাপ্তবয়স্ক সাপটির দৈর্ঘ্য প্রায় ৩ ফুট।

অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ আহসান বলেন, ‌কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেকের সহায়তায় আহত সাপটির এক্স-রে করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে সাপটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ভেটেরিনারি সার্জনের কাছে পাঠানো হবো।

কলাপাড়া ল্যাব এশিয়া ডায়াগনস্টিক সেন্টারের এক্স-রে টেকনিশিয়ান সাঈদ হোসেন বলেন, আমরা মূলত মানুষের এক্স-রে করে থাকি। এই প্রথম সাপের এক্স-রে করলাম। আশা করছি, সাপটি সুস্থ হয়ে উঠবে।

কলাপাড়া উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক বলেন, আহত সাপটির খবর পেয়ে সেটিকে চিকিৎসার জন্য বলা হয়েছে। এটিকে পরিপূর্ণ সুস্থ করে তুলতে সব ধরনের সহযোগিতা করা হবে।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park