1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
সোমবার থেকে চলবে ক্যাটেল স্পেশাল ট্রেন - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

সোমবার থেকে চলবে ক্যাটেল স্পেশাল ট্রেন

  • প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১৮১ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

আসন্ন ঈদুল আজহায় ঢাকায় কোরবানির পশু সরবরাহ স্বাভাবিক রাখতে সোমবার (২ জুন) থেকে ‘ক্যাটেল স্পেশাল’ ট্রেন চালাবে বাংলাদেশ রেলওয়ে। দুই দিনে মোট ৩টি ট্রেন চালানো হবে।

ঈদ উপলক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে এ সিদ্ধান্ত জানা গেছে।

কর্মপরিকল্পনায় বলা হয়, কোরবানির পশু পরিবহনের জন্য এবার ঈদে ক্যাটেল স্পেশাল ট্রেন চালানো হবে। প্রতিটি ট্রেনে ব্রেকভ্যানসহ মোট ২৬টি কোচ যুক্ত থাকবে।

ক্যাটেল স্পেশাল-১ জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার থেকে ২ জুন বিকেল ৫টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে ৩ জুন ভোর সাড়ে ৬টায়।

ক্যাটেল স্পেশাল-২ জামালপুরের ইসলামপুর বাজার থেকে ২ জুন বিকেল ৩টা ৪০ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছাবে ৩ জুন রাত ১টা ৫০ মিনিটে।

ক্যাটেল স্পেশাল-৩ জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার থেকে ৩ জুন বিকেল ৫টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে ৪ জুন ভোর সাড়ে ৬টায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park