1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
সিরাজগঞ্জে প্রতিরাতেই  চুরি হচ্ছে গরু, খামারিদের কাটছে নির্ঘুম রাত - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

সিরাজগঞ্জে প্রতিরাতেই  চুরি হচ্ছে গরু, খামারিদের কাটছে নির্ঘুম রাত

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১০৮ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি সিরাজগঞ্জ :

কোরবানির ঈদ সামনে রেখে সিরাজগঞ্জে গরু চুরির হিড়িক পড়েছে। গত পাঁচ দিনে জেলার তিন উপজেলায় অন্তত ২১টি গরু চুরি হয়েছে। প্রতি রাতেই কোনো না কোনো কৃষক বা খামারির বাড়িতে হানা দিচ্ছে চোরের দল। ফলে চরম আতঙ্কে রয়েছেন তারা। কষ্টে পালিত গরু রক্ষায় অনেকে গোয়ালঘরেই কাটাচ্ছেন নির্ঘুম রাত।

খোঁজ নিয়ে জানা যায়, কোরবানির ঈদ কেন্দ্র করে জেলার রায়গঞ্জ, তাড়াশ ও চৌহালী উপজেলার প্রায় প্রতিটি বাড়িতেই লালন-পালন করা হয় গরু। ব্যতিক্রম হয়নি এবারও। তবে সম্প্রতি আশঙ্কাজনকহারে বেড়েছে গরু চুরি। প্রায় প্রতি রাতেই কারও না কারও বাড়িতে গরু চুরির ঘটনা ঘটছে।

গত মঙ্গলবার রাতে চৌহালী উপজেলার ঘোড়জান ইউনিয়নের মুরাদপুর কাউলিয়া চরে তারা মিয়া (৬৫) নামে এক কৃষককে শ্বাসরোধে হত্যার পর তিনটি গরু লুট করে নিয়ে যায় চোরেরা। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার ও গরু উদ্ধার করতে পারেনি পুলিশ।

রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের কয়ড়া গ্রামের বাসিন্দা আব্দুল জলিল জানান, শনিবার (২৪ মে) দিনগত গভীর রাতে তার প্রায় দুই লাখ টাকা দামের লাল রঙের একটি ষাঁড় চুরি হয়ে গেছে। তিনি ও তার পরিবারের লোকজন রোববার (২৫ মে) বিভিন্ন জায়গায় খোঁজ করেও গরুটির সন্ধান পাননি।

একই রাতে তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের উত্তর শ্যামপুর গ্রামের কৃষক সাইফুল ইসলামের গোয়ালঘরের জানালা ও মাটির দেওয়াল ভেঙে সাতটি গরু চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় সাইফুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

রোববার (২৫ মে) রাতে রায়গঞ্জ উপজেলার ডুমরাই গ্রামের কাদের মির্জার পাঁচটি গরু ও দুটি মহিষ চুরি হয়েছে। একই মহল্লার তালেব মির্জার গোয়াল থেকেও তিনটি গরু নিয়ে গেছে চোরের দল। তবে প্রতি রাতে গরু চুরির ঘটনা ঘটলেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন কৃষক ও খামারিরা।

কৃষক তারা মিয়াকে শ্বাসরোধে হত্যার পর তিনটি গরু লুটের বিষয় জানতে চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেনের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি জানান, ওই ঘটনায় অজ্ঞাতপরিচয় ১০-১২ জনের নামে একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

রায়গঞ্জে আটটি গরু ও দুটি মহিষ চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করেন ওসি কেএম মাসুদ রানা। তিনি জানান, গতরাতে চুরির বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, গোয়ালঘরের জানালা ও মাটির দেওয়াল ভেঙে সাতটি গরু চুরির ঘটনায় রাতে লুৎফর ও চঞ্চল নামের দুজনকে গ্রেফতার করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park