1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
 এক ঢাই মাছ ১ লাখ ৪ হাজার টাকায় বিক্রি  - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

 এক ঢাই মাছ ১ লাখ ৪ হাজার টাকায় বিক্রি 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৯ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, রাজবাড়ী:

দৌলতদিয়ায় সাড়ে ২২ কেজির ঢাই মাছ বিক্রি হলো ১ লাখ ৪ হাজার টাকায়পদ্মায় ধরা পড়া ঢাই মাছ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে ধরা পড়েছে ২২ কেজি ৬০০ গ্রাম ওজনের বিলুপ্ত প্রজাতির একটি বড় ঢাই মাছ। বিশাল এই মাছটি বিক্রি হয়েছে ১ লাখ ৪ হাজার টাকায়।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে জেলে জীবন হালদার দৌলতদিয়া মাছ বাজারের আনু খাঁর আড়তে মাছটি নিয়ে এলে উন্মুক্ত নিলামে বিক্রি হয়।

জানা গেছে, জেলে জীবন হালদার সঙ্গীদের নিয়ে ভোরে পদ্মায় মাছ ধরতে যান। তিনি পদ্মা নদীর চরকর্নেশনা কলাবাগান এলাকার দিকে জাল ফেলে অপেক্ষায় থাকেন। পরে ফজরের আজানের আগে জাল তুলতেই বিলুপ্ত প্রজাতির একটি বড় ঢাই মাছ তাদের জালে আটকা পড়ে। সকালে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া মাছ বাজারে আনু খাঁর আড়তে নিয়ে আসেন জীবন হালদারের ছেলে। পরে উন্মুক্ত নিলামে মাছটি প্রতি কেজি ৪ হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ১ লাখ ৩ হাজার ৯৬০ টাকা দিয়ে কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ।

দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ জানান, ঢাই মাছটি প্রকাশ্য নিলামে ১ লাখ ৪ হাজার টাকা দিয়ে কিনেছি। মাছটি বিক্রির জন্য যোগাযোগ করা হচ্ছে। মাছটি খেতে খুবই সুস্বাদু, তাই এই মাছের চাহিদা রয়েছে বেশ।

জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, পদ্মার এ ধরনের বড় আকারের ঢাই মাছ খুবই বিরল। সাধারণত এত বড় ঢাই মাছ খুবই কম দেখা যায়। এই মাছের দামও তুলনামূলক বেশি। এ ধরনের মাছ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বেশ চাহিদা থাকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park