1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ

  • প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৮২ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক, শেরপুর:

জেলার ঝিনাইগাতী উপজেলায় উন্মুক্ত লটারির মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।
উপজেলা পরিষদ সভাকক্ষে আজ বুধবার বেলা ১১টায় উন্মুক্ত লটারি মাধ্যমে এই নিয়োগ দেওয়া হয়।

ডিলারশীপ প্রত্যাশীদের উপস্থিতিতে লটারির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সোহেল রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সানজা হোসাইন সানী, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো.শাহজাহান আনন্দ প্রমুখ।

জানা গেছে, এবার উপজেলার ৭টি ইউনিয়নের ১৪টি বিক্রয়কেন্দ্রের জন্য ডিলারশিপ পেতে মোট ২১৯ জন আবেদন করেছিলেন। পরে উন্মুক্ত লটারির মাধ্যমে মোট ১৪ জন ডিলার চূড়ান্ত করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল বলেন, ডিলার নিয়োগ প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে উন্মুক্ত লটারির আয়োজন করা হয়েছে। আশা করি, নির্বাচিত ডিলাররা সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন এবং এই কর্মসূচির সুফল সুবিধাভোগীদের কাছে পৌঁছে দেবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park