1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
লামায় বন্যহাতির আক্রমণ, শ্রমিকের মৃত্যু - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

লামায় বন্যহাতির আক্রমণ, শ্রমিকের মৃত্যু

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
  • ৬৮ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি বান্দরবান:

বান্দরবানের লামা উপজেলায় বন্যহাতির আক্রমণে মো. কালু (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার (২৫ জানুয়ারি) ভোরে উপজেলার সরই ইউনিয়নের ইছহাক মেম্বার পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত কালু কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের আক্কেল আলীর ছেলে। তিনি লামার সরইয়ের ইছহাক মেম্বার পাড়ায় একটি পানের বরজে শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয়রা জানান, পাহাড়ে খাদ্য সংকট দেখা দেওয়ায় প্রায়ই লোকালয়ে চলে আসছে বন্যহাতির দল। শনিবার ভোর ৪টার দিকেও গহীন পাহাড় থেকে একদল বন্যহাতি খাবারের খোঁজে ইছহাক মেম্বার পাড়ায় চলে আসে। পরে হাতিগুলো ধান চালের খোঁজে একটি খামার ঘরে ঢুকে পড়ে। এ সময় হাতির আক্রমণে গুরুতর আহত হন খামারের ভেতরে ঘুমিয়ে থাকা কালু নামের এক শ্রমিক। স্থানীয়রা তাকে উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লামা বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা এ কে এম আতা এলাহী জানান, হাতির আক্রমণে কালু নামে এক শ্রমিক নিহত হওয়ার খবর শুনেছি। ঘটনাটি তদন্ত করে ক্ষতিগ্রস্ত পরিবারকে বিধি মোতাবেক ক্ষতিপূরণ দেওয়া হবে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park