1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
রোমিও-জুলিয়েটের ঘরে এলো ডোনাল্ড ট্রাম্প - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

রোমিও-জুলিয়েটের ঘরে এলো ডোনাল্ড ট্রাম্প

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৫৫ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, রংপুর:

রংপুর চিড়িয়াখানায় বাঘ দম্পতি রোমিও ও জুলিয়েটের ঘরে জন্ম নিয়েছে একটি পুরুষ শাবক, যার নাম রাখা হয়েছে ডোনাল্ড ট্রাম্প।

চিড়িয়াখানা সূত্রে জানা গেছে, শাবকটির জন্ম হয়েছে দেড় মাস আগে। দর্শনার্থীরা শাবকটিকে দেখতে খুবই উদগ্রীব।

শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই এই বাঘের বাচ্চাকে দেখতে ভিড় করছেন রংপুর চিড়িয়াখানায়।

বাঘ দেখতে আসা শিশু নাঈম বলেন, বাঘের বাচ্চাটি দেখতে খুবই অসাধারণ লাগছে। শাবকটিকে দেখতে পেয়ে আমি খুব খুশি হয়েছি।

বাঘ দম্পতি রোমিও-জুলিয়েটকে ২০২৩ সালে চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে আনা হয়।

একই বছরের ১৯ সেপ্টেম্বর কেক কেটে তাদের জন্মদিন উদযাপন করা হয়েছিল।

এতদিন এ যুগলের কোনো সন্তান না থাকায় যেন একটি অপূর্ণতা থেকেই যাচ্ছিল। তবে সেই শূন্যতা পূরণ করলো ছোট্ট ডোনাল্ড ট্রাম্প, যার আগমনে চিড়িয়াখানা জুড়ে উৎসবের আমেজ।

দর্শনার্থী সাহানুর ও মনির জানান, বাঘের বাচ্চা জন্ম নিয়েছে তা তারা জানতেন না। কিন্তু খাঁচার সামনে গিয়ে ছোট্ট ট্রাম্পকে দেখে তারা অভিভূত।

চিড়িয়াখানার কিউরেটর ডা. আমবার আলী তালুকদার জানান, প্রায় দেড় মাস আগে বাঘিনী বাচ্চা প্রসব করে। তার নাম রাখা হয়েছে ডোনাল্ড ট্রাম্প। তাকে তিন মাস পর্যবেক্ষণে রাখার পর বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

ইতোমধ্যেই খবর ছড়িয়ে পড়ায়, বাঘের বাচ্চা দেখতে প্রতিদিন দর্শনার্থীর চাপ বাড়ছে।

বর্তমানে রংপুর চিড়িয়াখানায় ৩৪ প্রজাতির ২৬৭টি প্রাণী রয়েছে। এর মধ্যে তিনটি বাঘ, একটি সিংহী, তিনটি জলহস্তী, আটটি ময়ুর, ৬২টি হরিণ, দুটি অজগর, একটি উটপাখি ও ৯টি বানর উল্লেখযোগ্য।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park